Plastic Paracetamol: ক্ষতিকারক দূষণসৃষ্টিকারী প্লাস্টিকের থেকে পেইনকিলার ওষুধ তৈরি বিজ্ঞানীদের
প্লাস্টিকের দূষণে ত্রস্ত গোটা বিশ্ব। স্থলে, জলে, আকাশে এমনকি মানব শরীরেও মিলেছে মাইক্রো প্লাস্টিকের কণা। পরিবেশ থেকে শরীর স্বাস্থ্য সবই খারাপ হচ্ছে প্লাস্টিকের দূষণের কারণে।
Truth of Bengal: নজির গড়লেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। প্লাস্টিকের দূষণে ত্রস্ত গোটা বিশ্ব। স্থলে, জলে, আকাশে এমনকি মানব শরীরেও মিলেছে মাইক্রো প্লাস্টিকের কণা। পরিবেশ থেকে শরীর স্বাস্থ্য সবই খারাপ হচ্ছে প্লাস্টিকের দূষণের কারণে। এই পরিস্থিতিতে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ক্ষতিকর প্লাস্টিক থেকে ব্যথা উপশমকারী প্যারাসিটামল ওষুধ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন (Plastic Paracetamol)।
আরও পড়ুনঃ Bengali Identity: বাংলায় কথা বললেই বাংলাদেশি! মহারাষ্ট্রে ঘটনায় বিজেপিকে আক্রমণ বাংলা একতা মঞ্চের
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ই কলি ব্যাক্টেরিয়া ব্যবহার করে পলিইথলিন টেরেফথ্যালেট ( PET) প্লাস্টিকের যৌগর থেকে প্যারাসিটামল ওষুধ acetaminophen তৈরি করেছেন। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজিস্ট স্টিফেন ওয়ালেশ জানান, এভাবে বাণিজ্যিক ভাবে প্লাস্টিকের থেকে প্যারাসিটামল ওষুধ তৈরি করা সম্ভব হলে একদিকে যেমন প্লাস্টিকের দূষণ কমবে তেমনই ওষুধ তৈরিতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। acetaminophen ওষুধ তৈরিতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় (Plastic Paracetamol)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
তাই জীবাশ্ম জ্বালানির জায়গায় যদি ভবিষ্যতে প্লাস্টিকের মতো বর্জ্য পদার্থ ব্যবহার করা হয় তাহলে একদিকে যেমন পরিবেশ দূষণ ঠেকানো যাবে তেমনই অভিনব সমাধানও মিলবে। একদিকে যেমন ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে তেমনই ওষুধের উৎপাদন করা সম্ভব। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ছোট্ট ল্যাবরেটরিতে করা সম্ভব। ঘরের তাপমাত্রায় ওষুধ তৈরি করা সম্ভব। নেচার কেমিস্ট্রি জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র (Plastic Paracetamol)।






