Lok Shobha Election 2024 : বুমেরাং বিজেপির “ফেক অডিও ফাঁস”! গ্রেফতার হলেন বিজেপির রাজ্য কমিটি সদস্য
Lok Shobha Election 2024 : Boomerang BJP's "fake audio leak"! BJP state committee member arrested

The Truth Of Bengal , হুগলি ,রাকেশ চক্রবর্তী : বিজেপির ফেক অডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে বিপাকে পরলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মেজর ঋত্বিক পাল । এই নিয়ে রাজনৈতিক মহল বেশ সর গরম হয়েছে ।
পরিবারের সূত্রে খবর সোমবার রাত একটা নাগাদ চুঁচুড়া থেকে সাইবার থানার পুলিশ হিন্দমোটরের বাড়ি থেকে ঋত্বিক পালকে গ্রেফতার করে। তার দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে।ঋত্বিক পালের বাবা হিমাদ্রি শেখর পালের দাবি এখনো পর্যন্ত তাদের কাছে বিষয়টি পরিষ্কার নয় কেন তার ছেলেকে গ্রেফতার করা হল।তবে ওদের কথায় বুঝতে পারলাম একটি ফেক অডিও ক্লিপ এর পরিপ্রেক্ষিতে আমার ছেলেকে গ্রেফতার করেছে ও তার দুটো ল্যাপটপ নিয়ে যাওয়া হয়েছে।কবীর শংকর বোসের সাথে কথা হয়েছে তিনি জানিয়েছেন আমাদের দলের কর্মী গ্রেফতার হবে এটা চাইনা।
তিনি আরও জানান কিছুদিন আগে দুটি অডিও ক্লিপ ভাইরাল হয় একটিতে শ্রীরামপুরের তৃনমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী কবির শংকর বোসের কথোপকথন ছিল।আরেকটি অডিওতে কবির শংকর টাকা দিয়ে টিকিট পেয়েছেন এমন কথাবার্তা ছিল।কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কবির শংকর বোস দুজনেই চন্দননগর পুলিশে অভিযোগ জানান।চন্দননগর পুলিশের সাইবার থানা আইপি আড্রেস ট্রাক করে ঋত্বিকের খোঁজ পায়।গতকাল গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে।চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন,ফেক অডিও ভাইরাল সংক্রান্ত দুটি অভিযোগ দায়ের হয়েছিল।তার ভিত্তিতে তদন্ত শুরু হয়।এবং গ্রেফতার হয়।গত ৭ জানুয়ারী ডানকুনিতে সুকান্ত মজুমদারের বাইক আটকায় পুলিশ।পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়ে কয়েকদিন জেলে ছিলেন সেনা বাহিনীর প্রাক্তন মেজর ঋত্বিক পাল।জেল থেকে ছাড়া পাবার পর তার বাড়িতে গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারী।তখন থেকেই জল্পনা শুরু হয় তাহলে কি এবার শ্রীরামপুরে বিজেপি প্রার্থী ঋত্বিক! যদিও সেই জল্পনায় জল ঢেলে বিজেপি প্রার্থী করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবির শংকর বোসকে।যে কবির ২০২১ সালে শ্রীরামপুর বিধানসভায় প্রার্থী ছিলেন।সুদীপ্ত রায়ের কাছে পরাজিত হয়েছিলেন।তাকেই আবারও লোকসভায় প্রার্থী করায় মেনে নিতে পারেননি টিকিটের দাবীদার ঋত্বিক।যার ফলেই এই কান্ড করেন বলে সূত্রের খবর। এ বিষয়ে সিপিআইএম প্রার্থী দিপ্সিতা ধর বলেন আমরা আগেই বলেছিলাম কি করে তদন্ত হলে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে, যে বিজেপি নিজেরাই সঙ্গবদ্ধ নয় তারা বিকশিত শ্রীরামপুরে স্বপ্ন দেখাচ্ছে ভোটারদের।






