রাজ্যের খবর

২৩তম এশিয়া মহাদেশীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সাফল্য হুগলির ছেলের

কোন্নগরের এক কৃতী সন্তান তারকনাথ সর্দার রেফারি পরীক্ষায় উত্তীর্ণ হন

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: আন্তর্জাতিক ইতিহাসে ভারতের মুকুটে নয়া পালক যুক্ত হল। ২০২৫ সালের ২৩ তম এশিয়া মহাদেশীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সাফল্য আনল হুগলির ছেলে।

আরও পড়ুনঃ Bail Granted: এবার গ্রুপ সি মামলায় সিবিআই আদালতে জামিন পার্থর, কবে জেলমুক্তি?

চিনের শওগুয়ান শহরে ৫- ৭ সেপ্টেম্বর প্রতিযোগীতার ক্যাডেট, জুনিয়র এবং অনূর্ধ্ব- ২১ বিভাগের আসর বসে। তার আগে ১ থেকে  ৩ সেপ্টেম্বর ওই একই  জায়গাতে  শুরু  হয়েছিল  এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারকের পরীক্ষা। আর সেখানে হুগলি ( Hoogly ) জেলার কোন্নগরের এক কৃতী সন্তান তারকনাথ সর্দার রেফারি পরীক্ষায় উত্তীর্ণ হন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

হুগলি জেলায় ক্যারাটের অথেনটিক অ্যাসোসিয়েশন যা রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত। তারকনাথ সর্দার তার প্রতিষ্ঠাতা। ২০০৮ সালে এই প্রতিষ্ঠানের সূচনা হয়। তিনি আরও বলেন, ক্লাব ক্যারাটে এবং স্কুল ক্যারাটে – এই দুটোতেই ওনার ছাত্র ও ছাত্রীরা প্রথম হুগলি জেলা থেকে জাতীয় স্তরে গিয়ে মেডেল জেতে। ( Hoogly )

সমগ্র বাংলা থেকে ৫ জন বিচারক পরীক্ষায় বসেছিলেন। তার মধ্যে তারকবাবু একাই উত্তীর্ণ হন। ভারত থেকে অংশগ্রহণ করে ২৯ জন। তাঁকে নিয়ে ভারতের মোট ১০ জন এই পরীক্ষায় উত্তীর্ণ হন। ৯ সেপ্টম্বর রাতের বিমানে তারকনাথ চিন থেকে দেশে ফেরেন। ওনার এই সাফল্যের খবরে হুগলি জেলার কোন্নগরে এবং ছাত্র ছাত্রীদের  মধ্যে  আনন্দের মহল তৈরি হয়। তাঁর এই সাফল্য ছাত্র-ছাত্রীদের ভীষণভাবে অনুপ্রাণিত করে। ( Hoogly )

Related Articles