রাজ্যের খবর

Khejuri: খেজুরি বিজেপি কর্মী মৃত্যু: কেস ডায়েরি ও প্রথম ময়নাতদন্তের রিপোর্ট তলব আদালতের

ভাঙনমারিতে এক জলসা অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ২৩ বছর বয়সী সুজিত দাসের এবং ৫০ বছরেরও বেশি বয়সের সুধীরচন্দ্র পাইকের।

Truth Of Bengal: খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যু মামলায় এবার নতুন মোড়। কেস ডায়েরি তলব করা হলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। শুধু কেস ডায়েরি নয়, তলব করা হয়েছে প্রথম ময়নাতদন্তের রিপোর্টও। মামলার পরবর্তী শুনানি রয়েছে মঙ্গলবারে।(Khejuri)

আরও পড়ুনঃ Djokovic USOpen: ইউএস ওপেনের শেষ আটে পৌঁছলেন জোকার, সাবালাঙ্কা, আলকারাজ

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত ১১ জুলাই থেকে। ভাঙনমারিতে এক জলসা অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ২৩ বছর বয়সী সুজিত দাসের এবং ৫০ বছরেরও বেশি বয়সের সুধীরচন্দ্র পাইকের। ঘটনা ঘিরে শুরু হয় রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন যে এটি কোনও সাধারণ মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যা। গেরুয়া শিবির এটাও দাবি করেছে যে আঘাতের চিহ্ন রয়েছে মৃতদেহগুলিতে।(Khejuri)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

জল গড়ায় আদালত পর্যন্ত। একটি মামলা দায়ের করা হয়। সিবিআই তদন্ত যাওয়া হয়েছিল নিহতদের পরিবারের তরফ থেকে। কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিআইডিকে তদন্তের দায়িত্ব দেন। এরপরই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় নিহতদের পরিবার। সোমবার এই মামলার শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। তাতে কেস ডায়েরি ও প্রথম ময়নাতদন্তের রিপোর্ট তলব করা হয়। এবার দেখার কি বেরিয়ে আসে আগামী দিনে।(Khejuri)