দেশ

Bangalore Murder: প্রেমে প্রতারণার বলি! বেঙ্গালুরুতে প্রেমিকাকে জীবন্ত পুড়িয়ে মারল যুবক

বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম ভিতাল। তিনি পেশায় ক্যাবচালক বলে জানা গিয়েছে।

Truth of Bengal: একজন তিনবার, অন্যজন দু’বার বিবাহ করেছিলেন। কিন্তু দু’জনেরই বিয়ে টেকেনি। এর পর তাঁরা একে অপরের প্রেমে পড়েন। বছর চারেক আগে একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। কিন্তু এবারেও তাঁদের সম্পর্কের মধ্যে প্রবেশ করেন তৃতূয় ব্যক্তি। আর এই সম্পর্কের জটিলতার ভয়ঙ্কর পরিণতি হল বেঙ্গালুরুতে। পুরুষ সঙ্গী জীবন্ত পুড়িয়ে খুন করলেন মহিলাকে (Bangalore Murder)।

আরও পড়ুনঃ Khejuri: খেজুরি বিজেপি কর্মী মৃত্যু: কেস ডায়েরি ও প্রথম ময়নাতদন্তের রিপোর্ট তলব আদালতের

বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম ভিতাল। তিনি পেশায় ক্যাবচালক বলে জানা গিয়েছে। বছর চারেক আগে বনযক্ষী নামে এক মহিলার সঙ্গে লিভ ইন শুরু করেছিলেন তিনি। কিন্তু দুজনের মধ্যে সমস্যা শুরু হয় ভিতালের নিয়মিত মদ্যপানের অভ্যাস নিয়ে। রোজ রাতে মদ্যপান করে সে বনযক্ষীকে হেনস্থা করত বলে অভিযোগ উঠেছে। এর মধ্যেই সম্প্রতি মারিয়াপ্পা নামে তাঁর এক দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে বনযক্ষীর সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানা গিয়েছে। এই মারিয়াপ্পা আবার কর্নাটকের রাজনৈতিক সংগঠন ‘কর্নাটক রক্ষা বেদিকে’-র সদস্য। কিন্তু তাতেও রক্ষা পাননি বনযক্ষী। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি মারিয়াপ্পার সঙ্গে একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই মহিলা। সেখান থেকে ফেরার সময়ে তাঁদের গাড়িকে ধাওয়া করে ভিতাল। একটি ট্রাফিক সিগন্যালে তাঁদের গাড়িটি দাঁড়াতেই ভিতাল এগিয়ে এসে গাড়ির ভিতরে পেট্রল ঢেলে দেন বলে অভিযোগ। বনযক্ষী, মারিয়াপ্পা এবং গাড়ির চালক দৌড়ে পালানোর চেষ্টা করেন। বাকিরা পালাতে পারলেও বনযক্ষীকে তাড়া করে ধরে ফেলেন ভিতাল। এর পর তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত ভিতাল (Bangalore Murder)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

স্থানীয়রাই বনযক্ষীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু বনযক্ষীর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুনে পুড়ে জখম হয়েছিলেন ভিতালও। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ইলেকট্রনিক সিটি ডিভিশন পুলিশের ডেপুটি কমিশনার নারায়ণ এম বলেছেন, ‘যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। আমরা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছি। এই জঘন্য অপরাধের জন্য অভিযুক্তের বিরুদ্ধে আইনের কঠোর ধারা প্রয়োগ করা হয়েছে (Bangalore Murder)।’

Related Articles