Khejuri: খেজুরি মৃত্যু মামলা: সিআইডিকে ঘটনার তদন্তের দায়িত্ব দিল আদালত
মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে এবং ওইদিনই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে আদালতে।
Truth Of Bengal: জল্পনায় সিলমোহর। যেমনটা আশা করা হচ্ছিল, ঠিক তেমনটাই হল। খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যু মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পরিবর্তে সিআইডির হাতেই তদন্তভার তুলে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে এবং ওইদিনই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে আদালতে।( Khejuri)
আরও পড়ুনঃ Drug Bust: রানীনগরে ফেনসিডিল সহ গ্রেফতার দুই যুবক
গত ১১ জুলাই থেকে ঘটনা শুরু। ভাঙনমারিতে আয়োজন করা হয়েছিল এক জলসা অনুষ্ঠানের। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের – ২৩ বছর বয়সী সুজিত দাসের এবং ৫০ বছরেরও বেশি বয়সের সুধীরচন্দ্র পাইকের। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, এটি পরিকল্পিত হত্যা। এমনকি গেরুয়া শিবিরের তরফ থেকে এটাও দাবি করা হয়েছিল যে মৃতদেহগুলিতে আঘাতের চিহ্ন রয়েছে। তারপরই মামলা দায়ের হয় আদালতে।(Khejuri)
সোমবার এই মামলায়, সিবিআইয়ের তীব্র নিন্দা করা হয়। মামলাকারীর তরফ থেকে সিবিআই তদন্তের কথা বলা হলেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান যে মামলা এখনো সেই পর্যায়ে নেই এবং গ্যালারি শো করছে সিবিআই। পাশাপাশি, ডিআইজি সিআইডির তত্ত্বাবধানে একটি দল তৈরি করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। তখনই, কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল যে বিষয়টি কোনদিকে এগোচ্ছে। মঙ্গলবার ঠিক তাই হয়। সিআইডিকেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়।(Khejuri)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এমনিতেই আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনা পৌঁছে গিয়েছে রাজ্যবাসীর, তার উপর আদালতের এই নির্দেশ বিষয়টিকে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। রাজনৈতিক মহলের মতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি আদালতের আস্থা না দেখানো বড় ধাক্কা দেবে গেরুয়া শিবিরকে। তাদের মতে, এটি একটি ‘প্লাস পয়েন্ট’ তৃণমূল কংগ্রেসের কাছে, যা বড় প্রভাব ফেলবে ভোটবাক্সে। এবার দেখার বিষয় যে তদন্ত থেকে কি বেরিয়ে আসে।( Khejuri)






