রাজ্যের খবর

Kartik Maharaj: চাকরির বিনিময়ে ধর্ষণ! এফআইআর বাতিলের দাবিতে আদালতে কার্তিক মহারাজ

Padma Shri awardee Kartik Maharaj has approached the Calcutta High Court seeking to quash an FIR filed against him over rape allegations in exchange for a job.

Truth Of Bengal: গোটা মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে বড় আলোচনার বিষয় পদ্মশ্রী পাওয়া সন্ন্যাসী কার্তিক মহারাজ (Kartik Maharaj)। সম্প্রতি, তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার বিনিময়ে ধর্ষণের অভিযোগ তোলেন এক শিক্ষিকা এবং নবগ্রাম থানায় এফআইআর দায়ের করেন। এবার তা বাতিলের দাবিতে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের শরণাপন্ন হন তিনি।

[আরও পড়ুন: Stampede Tragedy: ১১ জনের মৃত্যুর জন্য দায়ী আরসিবি-কে দায়ী প্রাথমিক রিপোর্টে]

এদিন এফআইআরের ভিত্তিতে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার কথা ছিল কার্তিক মহারাজের। কিন্তু তার আগেই তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন এবং এফআইআর বাতিলের আবেদন করেন। তাঁর বক্তব্য, “ভারত সেবাশ্রম সংঘের একজন পদ্মশ্রী পেয়েছেন। ১৩ বছর আগে কি ঘটেছিল, তা নিয়ে থানায় এফআইআর দায়ের করেছেন এক মহিলা। পুলিশ আমাকে নোটিশ দিয়েছিল এবং আজ হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। এটা আক্রমণ সাধুসন্তদের উপর।” সমস্ত বক্তব্য শুনে মামলা গ্রহণ করেন বিচারপতি জয় সেনগুপ্ত এবং বুধবার শুনানির কথা ঘোষণা করেন (Kartik Maharaj)।

[আরও পড়ুন: Randhir-Babita: ফের একসঙ্গে রণধীর-ববিতা, বাবা মায়ের সিদ্ধান্তে খুশি করিনা করিশ্মা]

প্রসঙ্গত, সেই মহিলার অভিযোগ করেছিলেন ২০১৩ সালে চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে তাঁকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেন কার্তিক মহারাজ। একটি ঘর দেওয়া হয় তাঁকে থাকার জন্য এবং সেখানে এক রাত বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘ প্রধান এসে উপস্থিত হন এবং শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন, যা তিনি বাধ্য হয়ে মেনে নেন। এরপর চলতে থাকে অত্যাচার। কিছুদিন আগে সেই শিক্ষিকা নবগ্রাম থানায় এফআইআর দায়ের করেন, যার ভিত্তিতে কার্তিক মহারাজকে ডেকে পাঠানো হয়। তবে সেটা না করে তিনি আদালত জান এবং মামলা দায়ের করার অনুমতি পান। এবার দেখার বিষয় বুধবার কি বলে আদালত (Kartik Maharaj)।

Related Articles