Stampede Tragedy: ১১ জনের মৃত্যুর জন্য দায়ী আরসিবি-কে দায়ী প্রাথমিক রিপোর্টে
At least 44 people have died in a devastating chemical blast at a Telangana factory. CM Revanth Reddy announces compensation
Truth Of Bengal: গত ৪ জুন চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। ‘সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল’ (ক্যাট)-র পক্ষ থেকে এই ঘটনার প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়েছে মঙ্গলবার(Stampede Tragedy)। সেই রিপোর্টে চিন্নাস্বামীতে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে বিরাট-রজত পাতিদারদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এর পাশাপাশি ট্রাইবুনাল স্থগিতাদেশ জারি করেছে আইপিএস অফিসার বিকাশ কুমারের বরখাস্তের ওপর।
[আরও পড়ুন: হিমাচলের মন্ডীতে মেঘভাঙা বৃষ্টতে মৃত ৪, নিখোঁজ বহু ]
সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল’ তাদের পেশ করা রিপোর্টে জানিয়েছে, সেদিন চিন্নাস্বামীর সামনে যে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়েছিলেন, তার পুরও দায় রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু-র। কেননা তারা এর জন্য পুলিশ প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেননি(Stampede Tragedy)। আচমকাই গোটা দলের ট্রফি জয়ের উৎসবের আয়োজন করবে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তারফলেই অতি সংখ্যক দর্শক সেখানে জড়ো হয়েছিলেন। এবং যেহেতু সময় একেবারেই ছিল না, তাই এই বিশাল জনসমাগম ঠেকানোর জন্য যে পরিমাণ পর্যাপ্ত পুলিশ দরকার ছিল, তার ব্যবস্থাও করা সম্ভব হয়নি। এর পাশাপাশি ট্রাইবুনাল পক্ষ থেকে বলা হয়েছে, শেষ মুহূর্তে এমন ‘বিজয় উৎসব’ আয়োজন একপ্রকার চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিল। আরসিবি কর্তাদের মাথায় রাখা উচিত ছিল পুলিশরাও মানুষ। তাঁরা ‘ভগবান’ নন যে যখন যা চাওয়া হবে, সঙ্গে সঙ্গেই তা মিলবে।
FB link:https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, গত ৩ জুন আহমেদাবাদের মাটিতে দীর্ঘ ১৭ বছর প্রতীক্ষার পর চলতি বছর প্রথম আইপিএল খেতাব জয়ের স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার ফলে দলের সাফল্যের দিন রাতেও বেঙ্গালুরু শহরে মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসকে সামাল দিতে হয়েছিল পুলিশ বাহিনীকে। আবার ৪ তারিখ বিরাট-পাতিদাররা শহরে ফেরা মাত্রই তাঁদের নিয়ে যে দুটি সেলিব্রেশন উৎসব হয়েছিল, সেটাও সামাল দিতে হয়েছিল পুলিশকে(Stampede Tragedy)। সে কারণে বেঙ্গালুরু পুলিস প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল দিন কয়েক বাদে অর্থ্যাৎ ৯ জুন অনুষ্ঠানটি করার জন্য। কিন্তু পুলিশের এই প্রস্তাব তৎক্ষণাৎ নাকচ করে দিয়েছিলেন আরসিবি কর্তারা।
তাঁদের দাবি ছিল, যেহেতু পহেলগাঁও-এ জঙ্গি হামলার ঘটনার জন্য মাঝে এক সপ্তাহ আইপিএল বন্ধ ছিল, সে কারণে ফাইনাল ম্যাচ হওয়ার পর দলের বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দিতে হবে। তাই হাতে সময় নেই। তাই সে কারণে সেই দিনই অনুষ্ঠান করতে হবে। তবে কর্তাদের নাছোড়বান্দা অনুরোধে শেষ পর্যন্ত পুলিশ চিন্নাস্বামীতে বিরাটদের নিয়ে অনুষ্ঠানের অনুমতি দিলেও নিরাপত্তার কারণে বাতিল করেছিল আরসিবি-র খেলোয়াড়দের নিয়ে রো-শো। কিন্তু দুঃখের বিষয় এটাই যে, পুলিশের এই রোড শো বাতিলের খবরটা জনগণের কাছে সোশ্যাল মাধ্যমে পোস্ট করে জানানো হয়নি আরসিবি-র পক্ষ থেকে। উল্টে শোভাযাত্রা হবে বলে ঘোষণা করে আরসিবি। এবং যা দেখার জন্য বিনামূল্যে টিকিট অল্প সংখ্যক টিকিট দেওয়া হবে বলেও জানায় আরসিবি। ফলে ওই অনুষ্ঠানের টিকিট সংগ্রহের জন্যই বিশাল সংখ্যক মানুষ জড়ো হওয়ায় সেখানে অব্যবস্থার সৃষ্টি হয়। এবং এই দুর্ঘটনা ঘটে।






