রাজ্যের খবর

নিজের বাড়িতে কালী পুজো করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: সোমবার ছিল কালীপুজো। উৎসবের আনন্দে মেতে ওঠে গোটা রাজ্য়। প্রদীপের শিখা, বাড়িতে ও মণ্ডপের আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে উঠেছিল এলাকার প্রতিটা কোনা। সাধারণ মানুষ যেভাবে মেতে উঠছিল উৎসবের আনন্দে, সেরকমই মেতেছিলেন বিভিন্ন বিশিষ্টজনেরা। একইভাবে, রীতি মেনে বাঁকুড়ায় নিজের বাড়ির কালী পুজোয় অংশ নিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

আরও পড়ুন: কালী নাকি এখানে সাত বোন! এই পুজোর ইতিহাস জানেন?

এদিন তিনি পৌঁছে যান বাঁকুড়ার দোলতলার বাড়িতে। নিজে হাতে মা এর পুজো করেন সাংসদ। পুজো শেষে নিজের হাতে মায়ের আরতিও করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরতি শেষে তিনি বলেন, মা এর কাছে বিশ্বের শান্তি এবং বাংলার শান্তি কামনার পাশাপাশি মা মমতা দিকে আশীর্বাদ করুক, অনেক অসুর ঘুরছে, তাদেরটা যেন দমন করতে পারে। (Kalyan Banerjee)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

কল্যাণ আরও জানান, ওনার বাড়ির পুজো এই বছর ১০০ বছরে পড়ল। পুজো শুরু করেছিলেন ওনার ঠাকুরদা। (Kalyan Banerjee)

Related Articles