রাজনীতিরাজ্যের খবর
Trending

সময়ের আগে মঙ্গলবার ইস্তফা দেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, চলছে রাজনীতিতে যোগদানের জল্পনা

Justice Abhijit Gangopadhyay will resign on Tuesday

The Truth Of Bengal : আচমকা অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে সেই ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে। স্বভাবতই প্রশ্ন ওঠে, তবে কি তিনি রাজনীতিতে আসতে চলেছেন? এই প্রশ্নের রাজনীতিতে যোগদানের কথা জানিয়েছেন স্পষ্টভাবেই। তাঁর কথায়, ‘রাজনীতিতে যোগ দেব কি না, তা সময়ই বলবে। তবে ক্ষমতাসীন দলের নানা মামলায় আমার রায় পছন্দ না হলেই যেভাবে আমার বিরুদ্ধে আক্রমণ হয়েছে, আমাকে বলা হয়েছে, ময়দানে নামতে। তা ভেবেই আমি ময়দানে নামতে চাই।‘

চলতি বছরের আগস্ট মাসে অবসর নেওয়ার কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কিন্তু তার আগেই তিনি সরে দাঁড়াচ্ছেন। লোকসভা ভোটের মুখে তাঁর এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিয়ম বলছে, একজন বিচারপতি কর্মরত অবস্থায় পদত্যাগ করতে পারেন। সংবিধান তাঁকে সেই অধিকার দিয়েছে। তবে সময়ের আগে পদত্যাগ করতে চাওয়ায় অভিজত গঙ্গোপাধ্যায়কে নিয়ে চর্চা অব্যাহত।

আইনের জগৎ ছেড়ে তিনি বৃহত্তর জগতে যেতে চলেছেন বলে জানিয়েছেন। সেক্ষেত্রে তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনা চলছে। তা হলে কি তিনি লোকসভা ভোটে প্রার্থী হবেন? এই প্রশ্নের তাঁর উত্তর, ‘যদি আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিই, তারা যদি আমাকে টিকিট দেয়, আমি বিবেচনা করে দেখব।’ সাম্প্রতিক সময়ে কলকাতা হাই কোর্টে বিচারপতি হিসাবে বেশ চর্চিত নাম বিচারপতি গঙ্গোপাধ্যায়। একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তিনি। যার অধিকাংশই শাসকদলের বিরুদ্ধে গিয়েছে। এবার সেই বিচারপরতি সময়ের আগে পদত্যাগ করতে চলেছেন। চলছে রাজনীতিতে যোগদানের জল্পনা।

 

FREE ACCESS

Related Articles