রাজ্যের খবর

Siliguri: চিতাবাঘ নয়, বনবিড়ালের ছানা! উদ্ধার করল বনদফতর

জানা গিয়েছে সোমবার স্থানীয় বাসিন্দারা তিনটি অজানা জন্তুর শাবক দেখতে পান।

Truth of Bengal: সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের নিরঘীনগছ এলাকায় অজানা জন্তুর শাবক উদ্ধার হয়। জানা গিয়েছে সোমবার স্থানীয় বাসিন্দারা তিনটি অজানা জন্তুর শাবক দেখতে পান। এই দেখেই চিতা বাঘের শাবক বলে গোটা এলাকায় আতঙ্ক তৈরি হয়। এর পাশাপাশি এই খবর চাউল হতেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে থাকেন। অপরদিকে খবর দেওয়া হয় বনদফতরকে।

আরও পড়ুন: Arun Srinivas: ১লা জুলাই থেকে মেটা ইন্ডিয়ার নেতৃত্বে অরুণ শ্রীনিবাস: লক্ষ্য এবার আরও বড়!

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর রেঞ্জের বন কর্মীরা। যদিও বনকর্মীরা গিয়ে জানিয়ে দেন যে শাবক দিনটি চিতাবাঘের শাবক নয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এই অজানা জন্তু আসলে শিডিউল ওয়ান শ্রেণির অন্তর্গত বন বেড়ালের শাবক। বনদফতরের তরফে শাবকগুলিকে পূর্বের জায়গায় রেখে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

Related Articles