Government Inaction: কেন গ্রেফতার হয়নি হামলাকারীরা? পহেলগাঁও নিয়ে কেন্দ্রকে একাধিক প্রশ্ন অভিষেকের
Abhishek Banerjee slams Centre over inaction in Pahalgam terror attack case.
Truth Of Bengal: কেটে গিয়েছে ৫৫টা দিন। না গ্রেফতার হয়েছে হামলাকারীরা, না দেখা গিয়েছে তদন্তে গতি (Government Inaction)। বলা ভাল, পহেলগাঁও হামলায় এখনো পর্যন্ত প্রায় এগোতেই পারেনি কেন্দ্র। এই ব্যাপারে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও তাদের তরফ থেকে পাওয়া যায়নি কোন জবাব। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে পুরোপুরি নীরব দর্শকের ভূমিকা পালন করছে কেন্দ্র সরকার।
[আরও পড়ুন: Siliguri: চিতাবাঘ নয়, বনবিড়ালের ছানা! উদ্ধার করল বনদফতর]
এমন পরিস্থিতিতে এবার মোদি সরকারের দিকে কয়েকটি প্রশ্ন ছড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Government Inaction)। সোমবার নিজের এক্স হ্যান্ডেল থেকে পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে তিনি একটি পোস্ট করেন এবং করেন পাঁচটি প্রশ্ন। বলতে গেলে, তিনি নিজের এই পোষ্টের মাধ্যমে কেন্দ্র সরকার থেকে শুরু করে ইন্টেলিজেন্স, সকলকেই একহাত নেন। চোখের নিমেষে এই পোস্ট চারিদিকে ছড়িয়ে পড়ে।
পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Government Inaction) প্রশ্ন করেন, “কিভাবে চারজন সন্ত্রাসবাদি সীমান্তে ঢুকে ২৬ জন নাগরিককে হত্যা করতে সফল হলো? দায় কার জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের? এটা যদি ইন্টেলিজেন্স ব্যর্থতা হয়, তাহলে কিসের ভিত্তিতে এক বছর মেয়াদ বাড়ানো হয়েছিল ইন্টেলিজেন্স ব্যুরো প্রধানের? সেটাও আবার এক মাস পরেই জঙ্গি হামলার? যেখানে জবাবদিহি করার দরকার ছিল, সেখানে কেন তাঁকে দুষ্কৃত করা হলো?”
It has been over 55 DAYS since the PAHALGAM terror attack. It is deeply concerning that in a democracy neither the mainstream media, members of the opposition, nor the judiciary has stepped forward to raise these five critical questions before the Government of India. However, as…
— Abhishek Banerjee (@abhishekaitc) June 16, 2025
পোস্টের নিচে অনেকেই কমেন্ট করতে শুরু করেন (Government Inaction) । সকলেই নিজেদের মতামত জানান। কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিলেও, আবার অনেকে নেননি। অনেকের বক্তব্য, ডায়মন্ড হারবার সাংসদের প্রশ্নগুলি যুক্তিসঙ্গত এবং এর জবাব দেওয়া উচিত কেন্দ্রের। আবার অনেকে এই পোষ্টের বিরোধিতা করে অন্যান্য প্রসঙ্গ টেনে আনেন। বলতে গেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট পহেলগাঁও হামলার বিভিন্ন দিক তুলে ধরেছে, যার ফলে প্রশ্নবানে জর্জরিত হয়েছে কেন্দ্র। এবার দেখার বিষয় আগামী দিনে এই ব্যাপারে কি পদক্ষেপ নেয় কেন্দ্র।






