দেশ

Arun Srinivas: ১লা জুলাই থেকে মেটা ইন্ডিয়ার নেতৃত্বে অরুণ শ্রীনিবাস: লক্ষ্য এবার আরও বড়!

অরুণ শ্রীনিবাস (Arun Srinivas) আগামী ১ জুলাই, ২০২৫ থেকে নতুন পদে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি সরাসরি দেবনাথনের অধীনে কাজ করবেন।

Truth of Bengal: মেটা ইন্ডিয়া পেল নতুন নেতৃত্ব। শিবনাথ থুকরালের পদত্যাগের কয়েকদিনের মধ্যেই সংস্থার তরফে ভারতের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান হিসেবে অরুণ শ্রীনিবাসের নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সন্ধ্যা দেবনাথনের দায়িত্ব আরও বাড়ানো হয়েছে—তিনি এখন ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতৃত্বে রয়েছেন। অরুণ শ্রীনিবাস (Arun Srinivas) আগামী ১ জুলাই, ২০২৫ থেকে নতুন পদে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি সরাসরি দেবনাথনের অধীনে কাজ করবেন।

আরও পড়ুন: Sachin Tendulkar Foundation: ছত্তিশগড়ের দন্তেওয়াড়াতে ৫০টি খেলার মাঠ তৈরি করবে শচীন ফাউন্ডেশন

মেটার এক ব্লগপোস্টে জানানো হয়েছে, অরুণ শ্রীনিবাস এখন থেকে সংস্থার ব্যবসা, নতুন উদ্যোগ এবং আয়ের পরিকল্পনাগুলো একত্রিত করে আরও ভালোভাবে ক্লায়েন্ট ও অংশীদারদের সঙ্গে কাজ করবেন। তিনি মেটার ব্যবসা বাড়ানোর পাশাপাশি ভারতে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতিগুলোকেও এগিয়ে নিয়ে যাবেন (Arun Srinivas)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

অরুণ শ্রীনিবাস আইআইএম কলকাতা থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর পেশাগত জীবন প্রায় তিন দশকের, যেখানে তিনি হিন্দুস্তান ইউনিলিভার, রিবক, ওলা ও বিনিয়োগ সংস্থা ওয়েস্টব্রিজ ক্যাপিটালের মতো প্রতিষ্ঠানে বিক্রয় ও বিপণন বিভাগের নেতৃত্ব দিয়েছেন। এই অভিজ্ঞতা নিয়ে এবার মেটার ভারতীয় শাখার নেতৃত্ব দিতে চলেছেন তিনি।

Related Articles