Job Card: জব কার্ড বাঁচাও এর দাবিতে কেশপুরে সিপিআইএমের ডেপুটেশন!
CPI(M) stages a deputation in Keshpur demanding resumption of job card work, which has been suspended for nearly two years.

Truth Of Bengal: কেশপুর, পশ্চিম মেদিনীপুর: কেন্দ্রীয় সরকারের কাছে সঠিক কাজের হিসাব না দেওয়ার কারণে দীর্ঘ প্রায়ই দু বছর ধরে বন্ধ রয়েছে জব কার্ডের কাজ। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে পুনরায় যাতে জব কার্ডের কাজ শুরু করা যায় এই মর্মে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন দিল সিপিআইএম। মঙ্গলবার কেশপুর জামশেদ ভবন থেকে মিছিল করে গিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয়ে পর্যন্ত বাম কর্মী সমর্থকেরা। মিছিল শেষে স্মারকলিপি তুলে দেন কেশপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারীকের হাতে।
আরও পড়ুনঃ Fan Fired: চির প্রতিদ্বন্দ্বী দলের জার্সি পরার অপরাধে, চাকরি গেল এক সিটি সমর্থকের
সিপিআইএমের রাজ্য নেতৃত্ব তাপস সিনহা বলেন, কেন্দ্রীয় সরকার যে সমস্ত টাকা দেন রাজ্যের প্রকল্পে তার অডিট করে অবিলম্বে জমা দেওয়া প্রয়োজন। গরিব মানুষ কাজ করে টাকা পাচ্ছে না বা নতুন করে কাজ করতে পারছে না এর দায় তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের। নতুন করে কাজ যাতে শুরু করা যায় সে বিষয়টি সরকারকে ভাবতে হবে।\
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক জানান সিপিএম কাজকর্ম নেই তাই এসব করে বেড়াচ্ছে। কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা তারা যদি না দেয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাগার থেকে কত টাকা দিয়ে চালাবে।






