রাজ্যের খবর

Tea Worker: ডুয়ার্সের চা বাগানের শ্রমিক মহল্লায় নালায় পড়ে মৃত্যু হল এক ব্যক্তির!

A 78-year-old tea worker, Mahadeo Jhora, was found dead in a roadside drain in Meteli Tea Garden, Dooars. Police suspect he fell into the drain at night and died due to drowning after heavy rainfall.

Truth Of Bengal: জলপাইগুড়ি: ডুয়ার্সের চা বাগানের শ্রমিক মহল্লায় নালায় পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির(Tea Worker)। মৃত ব্যক্তির নাম মহাদেও ঝোরা(৭৮)। তিনি ডুয়ার্সের মেটেলি চা বাগানের জিতবাহান লাইনের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার স্থানীয়রা বাগানের ক্ষুদিরাম লাইন এলাকায় একটি রাস্তার পাশে নালার মধ্যে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে।

আরও পড়ুনঃ Job Card: জব কার্ড বাঁচাও এর দাবিতে কেশপুরে সিপিআইএমের ডেপুটেশন!

খবর দেওয়া হয় মেটেলি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত্রে ওই ব্যক্তি কোনো ভাবে হয়তো ওই নালায় পড়ে গিয়েছে(Tea Worker)। রাতভর বৃষ্টি হয়। নালার মধ্যে জলে শ্বাসরোধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে অনুমান।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

এদিনেই মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় মেটেলি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো বাগানে।

Related Articles