Fan Fired: চির প্রতিদ্বন্দ্বী দলের জার্সি পরার অপরাধে, চাকরি গেল এক সিটি সমর্থকের
ইতিমধ্যে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে তাঁর গায়ের জার্সিটি ইউনাইটেডের ২০১৮-১৯ মৌসুমের।
Truth of Bengal: গত পরশু ইংলিশ প্রিমিয়ার লিগের ডার্বি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ম্যাঞ্চেস্টার সিটি। সেই ম্যাচে প্রতিপক্ষ দলের কাছে ৩-০ গোলের ব্যবধানে হারের মুখ দেখেছে ম্যান-ইউ। এমন দিনে একটা সামান্য ভুলের জন্য চাকরি থেকে বরখাস্ত হলেন এক ম্যান সিটি সমর্থক। ঘটনার আলোকপাত করতে গিয়ে জানা গিয়েছে, চাকরি হারানো ওই ম্যাঞ্চেস্টার সমর্থক ছিলেন আদতে ম্যান-ইউ সমর্থক। এবং সে পেশায় একজন পানশালার কর্মী। ইত্তেহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচ চলাকালীন তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি পরেছিলেন। আর সেটিই কাল হল তাঁর চাকরি জীবনে (Fan Fired)।
ইতিমধ্যে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে তাঁর গায়ের জার্সিটি ইউনাইটেডের ২০১৮-১৯ মৌসুমের। এবং জার্সিটি কালো রঙের অ্যাওয়ে জার্সি। এক বহুল প্রচলিত ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পেপের দলের এক সমর্থক ক্লাবের ফ্যান পেজে বিষয়টি ছবিসহ প্রথমে পোস্ট করেন। এবং তারপরই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। তারপরই নেটিজেনদের পক্ষ থেকে অনেকেই জানতে চেয়েছেন, ‘কিভাবে ওই ব্যক্তি ম্যান-ইউয়ের জার্সি গায়ে দিয়ে এখানে প্রবেশ করলেন? আবার অনেকে লিখেছেন, আবার অনেকে লিখেছেন, বিষয়টি পুরোপুরি হাস্যকর (Fan Fired)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
এদিকে সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বিষয়টি যাঁরা জানিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানানো হয়েছে সিটির পক্ষ থেকে। এমনকি ওই ব্যক্তিকে তাঁর কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে সিটির তরফ থেকে।’ তবে এর মাঝে অনেকেই আবার ওই চাকরিহারা ব্যক্তির পাশেও দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে অনেকেরই প্রশ্ন, ‘ডার্বির দিনে একটু মজা করার জন্য বা হয়তো চ্যালেঞ্জ হিসেবে জার্সি পরেছিলেন ওই পানশালায় কাজ করা ব্যক্তিটি, তাই বলে তাঁর চাকরি কেড়ে নিতে হবে এটা মেনে যাওয়া যায় না। কি আজব ক্লাবরে বাবা (Fan Fired)!’






