Jhargram Suicide: ঝাড়গ্রামে জঙ্গলে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
A 25-year-old man, Lakshman Tudu, was found hanging from a tree in Sankrail forest. Police suspect mental depression led to the incident.
Truth Of Bengal: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের যুগিশোল জঙ্গলে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার স্ত্রী-স্বামী দু’জন গরু ও ছাগল চরাতে গিয়েছিলেন(Jhargram Suicide)। পরে স্ত্রী বাড়ি ফিরে এলেও স্বামী আর ফেরেননি। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজির পরও তার কোনো হদিস মেলেনি। রবিবার সকালে ফের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে জঙ্গলের ভিতর গাছে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান।
[আরও পড়ুনঃ Wife Murder: স্ত্রীকে খুন করে পলাতক স্বামী, হুগলির ঘটনায় চাঞ্চল্য]
মৃত যুবকের নাম লক্ষ্মণ টুডু (২৫)। তিনি মূলত পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার বারিদা গ্রামের বাসিন্দা। তবে গত কয়েক মাস ধরে শ্বশুরবাড়ি সাঁকরাইল ব্লকের পড়াশুলি গ্রামে বসবাস করছিলেন(Jhargram Suicide)। শ্বশুর কানাই হেমব্রম জানিয়েছেন, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
পরে সাঁকরাইল থানার পুলিশ দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মর্গে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের জেরে তিনি আত্মঘাতী হয়েছেন।






