রাজ্যের খবর
Trending

মালদা পুরসভার উদ্যোগে প্রায় এক কোটি টাকা ব্যয়ে তিনটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল

Inauguration of Three Health Centers At the Initiative of Malda Municipality,

The Truth Of Bengal: আরও আধুনিক করতে আরও ঢেলে সাজানো হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি। নতুন নতুন সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। গোটা রাজ্যজুড়ে এই কাজ চলছে। এবার পুরাতন মালদা পুরসভার উদ্যোগে প্রায় এক কোটি টাকা ব্যয়ে পুরসভার ১ নম্বর, ২০ নম্বর এবং ১৭ নম্বর ওয়ার্ডে প্রাথমিক পুর-সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল। সংশ্লিষ্ট ওয়ার্ডগুলির পাশাপাশি আশপাশের গ্রাম্য এলাকার মানুষ বিনামূল্যে এখান থেকে চিকিৎসা পরিষেবা পাবেন।

শুধু শহর কলকাতা নয়, গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে কাজ করে চলেছে রাজ্য সরকার। এখন গ্রামের দিকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি আরও আধুনিক করা হয়েছে। নতুন নতুন সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। গোটা রাজ্যজুড়ে এই কাজ চলছে। এবার পুরাতন মালদা পুরসভার উদ্যোগে প্রায় এক কোটি টাকা ব্যয়ে পুরসভার ১ নম্বর, ২০ নম্বর এবং ১৭ নম্বর ওয়ার্ডে প্রাথমিক পুর-সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল। এই স্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ার ফলে শুধু পুরসভা এলাকার নাগরিকরাই নয়, পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের মানুষও চিকিৎসা পরিষেবা নিতে পারে এখান থেকে। এই প্রসঙ্গে পুরাতন মালদা পুরসভার পুরপ্রধান কার্তিক ঘোষ জানিয়েছেন, এলাকার মানুশেকে আরও ভাল স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ। তবে শুধু পুরসভা এলাকার মানুষের জন্য ব্যবস্থা গড়ে তোলা হয়নি। গ্রামের সাধারণ মানুষও এখান থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন।

সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে এসে রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর জানান, এই ধরনের স্বাস্থ্য কেন্দ্রে যা যা পরিষেবা দেওয়ার তা সব দেওয়া হবে। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক সহ নার্সরা থাকবেন এখানে।জেলার মানুষ বড় চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল হাসপাতালের ওপর নির্ভরশীল। তার বাইরে সাধারণ চিকিৎসার জন্য এই ধরনের সুস্বাস্থ্য কেন্দ্রের ওপর ভরসা রাখে। সেই সুস্বাস্থ্যকেন্দ্রগুলি আরও যেমন আধুনিক করা হচ্ছে, তেমনই আরও অনেক নতুন সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। পুরাতন মালদা পুরসভা এলাকায় তেমন সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হল।

Related Articles