Illegal Immigration: ফের একবার ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেফতার এক বাংলাদেশী
A Bangladeshi national was arrested near the India-Nepal border for illegal entry. Authorities recovered Bangladeshi ID documents.
Truth Of Bengal: ফের একবার ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার এক বাংলাদেশী। এই ঘটনায় ব্যাপক শোরগোল ছড়ালো গোটা এলাকায়। ধৃতের নাম অতীত রায় (২৮)। সে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার খানগাঁও এলাকার বাসিন্দা(Illegal Immigration)। জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত নেপাল সীমান্ত এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা এরপর সেখানে এক ব্যক্তিকে প্রথমে আটক করে এবং লাগাতার জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য।
[আরও পড়ুন: Mangrove: বিশ্ব ম্যানগ্রোভ দিবসে সবুজ বিপ্লব সুন্দরবনে]
এরপর ওই ব্যক্তিকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিলে খড়িবাড়ি থানার পুলিশ ধৃতকে গ্রেফতার করে(Illegal Immigration)। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশি ছয় মাস আগে ভারত বাংলাদেশ সীমান্তের রায়গঞ্জ দিয়ে বাংলাদেশি এজেন্টের সহায়তায় অবৈধভাবে ভারতের প্রবেশ করে। এরপরে সে এসে পৌঁছে ভারত নেপাল সীমান্ত এলাকায়। ধৃত বাংলাদেশী ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিকত্ব পরিচয় পত্র সহ একাধিক নথী।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
তবে কি কারণে ওই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করল তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে(Illegal Immigration)। এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। অন্যদিকে গত কয়েকদিনে বেশ কয়েকজন বাংলাদেশি গ্রেফতারের ঘটনায় উদ্বিগ্ন প্রাশাশনিক আধিকারিকরা।






