রাজ্যের খবর

Mangrove: বিশ্ব ম্যানগ্রোভ দিবসে সবুজ বিপ্লব সুন্দরবনে

এরমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন,২০কোটির কাছে ম্যানগ্রোভ বসানো হয়েছে।

Truth of Bengal: ম্যানগ্রোভ (Mangrove) হল সুন্দরবনের রক্ষাকবচ। ঘূর্ণিঝড়,জলোচ্ছ্বাস,ভূমিক্ষয়ের হাত থেকে এই দ্বীপ অঞ্চলকে রক্ষা করে ম্যানগ্রোভ। গরান, গেওয়া, কেওড়া, সুন্দরী-র মতো গাছেরা বুক দিয়ে আগলে রাখে বিশ্বের ঐতিহ্যবাহী দ্বীপকে। প্রতি বছর ২৬জুলাই বিশ্ব ম্যানগ্রোভ দিবস পালন করা হয়। সেই ম্যানগ্রোভ দিবসে ১লক্ষের কাছে চারাগাছ রোপন করা হয়।

[আরও পড়ুনঃ Border Conflict: থাইল্যান্ড-কাম্বোডিয়া যুদ্ধ: যুদ্ধবিরতির আর্জি জানালো কাম্বোডিয়া]

বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা মাখায় রেখে, চন্ডিপুরের সবুজ সংঘ ও নন্দকুমারপুর এসবিআই ব্যাংকের পক্ষ থেকে চন্ডিপুর এলাকায় ১ লক্ষ চারাগাছ রোপন করা হয়েছে। শুধু চারা গাছ রোপণ নয় মানুষের সঙ্গে গাছের যে সম্পর্ক সেই সম্পর্ক অটুট করার জন্য রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়া হয় সমাজের সব স্তরের মানুষদের। বিশ্বকে বাঁচাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য ম্যানগ্রোভের গুরুত্ব  তুলে ধরেন উদ্যোক্তারা।(Mangrove)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

আরও সবুজ হতে চলেছে সুন্দরবন। ম্যানগ্রোভ বনাঞ্চল ঘিরে বড়সড় পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। কেন্দ্রীয় সরকারের ‘মিষ্টি’ (ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর শোরলাইন হ্যাবিটেটস এন্ড ট্যানজিবল আর ইনকামস) প্রকল্পের আওতায় ২৬৫ হেক্টর জমিতে রোপণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ১৫ লক্ষ ম্যানগ্রোভের চারা বসানো হতে পারে। এরমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন,২০কোটির কাছে ম্যানগ্রোভ বসানো হয়েছে। আরও বেশি গাছ লাগানোর কাজে নামতে চায় প্রশাসন।  রামগঙ্গা রেঞ্জে ৫০ হেক্টর, নামখানা রেঞ্জে ৮০ হেক্টর এবং রায়দিঘি রেঞ্জে ১৩৫ হেক্টর জমিতে চারা লাগানোর তত্পরতা জারি আছে।   সাগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি স্বপন কুমার প্রধান তিনি বলেন, ম্যানগ্রোভ(Mangrove) রক্ষা করার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা সাগরদ্বীপের মানুষ দৃঢ় অঙ্গীকার বদ্ধ।

সুন্দরী, গরান, গেও , কেওড়া, এই প্রভৃতি গাছ লাগানো হয়েছে।আশা করা হচ্ছে,নারী-পুরুষ নির্বিশেষে সবার এই গণ-উদ্যোগে গাছের সুরক্ষা বলয় সুন্দরবনের সাগর দ্বীপকে দুর্যোগের হাত থেকে রক্ষা করবে।

 

Related Articles