Thomson: দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি ও বড়ো ডিসপ্লেযুক্ত স্মার্ট টিভি আনল Thomson
Mini QD LED TV সিরিজের অধীনে 65 ইঞ্চি এবং 75 ইঞ্চির দুটি মডেলের স্মার্টটিভি আনা হয়েছে যাতে কোয়াড এলইডি প্যানেল দিয়ে তৈরি 4K ডিসপ্লে রয়েছে।
Truth of Bengal: যারা বড়ো ডিসপ্লে সহ স্মার্ট টিভি পছন্দ করেন, তাদের জন্য ফ্রান্সের কঞ্জিউমার ইলেক্ট্রনিক ব্র্যান্ড Thomson ভারতে তাদের নতুন Mini QD LED TV সিরিজ আনল। Mini QD LED TV সিরিজের অধীনে 65 ইঞ্চি এবং 75 ইঞ্চির দুটি মডেলের স্মার্টটিভি আনা হয়েছে যাতে কোয়াড এলইডি প্যানেল দিয়ে তৈরি 4K ডিসপ্লে রয়েছে। Thomson Mini QD LED TV এর 65 ইঞ্চির মডেলের দাম পড়বে ৬১৯৯৯ টাকা। অন্যদিকে 75 ইঞ্চির ডিসপ্লে সহ স্মার্টটিভির মডেলের দাম ৯৫৯৯৯ টাকা পড়বে। ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই স্মার্টটিভি কেনা যাবে। যেকোনো জায়গায় এই স্মার্টটিভি সেট করার জন্য মেটাল স্ট্যান্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Mangrove: বিশ্ব ম্যানগ্রোভ দিবসে সবুজ বিপ্লব সুন্দরবনে
Thomson এর স্মার্টটিভিতে Mini QD 4K ডিসপ্লে ও 540 লোকাল ডিমিং জোন এবং ডায়নেমিক ব্যাকলাইট প্রযুক্তি রয়েছে। এই গুগল টিভিতে Dolby Vision, HDR10 এবং HLG রয়েছে। এই Google TV তে 4.0 সহ কাজ করে। স্মার্ট অ্যাপ লোডিং এবং স্মুথ প্রসেসিঙের জন্য MediaTek প্রসেসর ও 2GB RAM সাপোর্ট রয়েছে। দুর্দান্ত গ্রাফিক্সের জন্য Mali-G52 GPU রয়েছে। এই স্মার্টটিভিতে 16GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, এর ফলে অসংখ্য OTT Apps এবং টিভি গেম ডাউনলোড করা যাবে। এছাড়াও টিভিটিতে DVB সাপোর্ট রয়েছে। এছাড়াও Thomson Mini QD LED TVতে দুর্দান্ত 108W সাউন্ড আউটপুট পাওয়া যায়। এই টিভিতে 6 স্পিকার রয়েছে, এতে Dolby Atmos এবং Dolby Digital Plus সাপোর্ট রয়েছে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
Thomson Mini QD LED TV সিরিজে ওটিটির জন্য Netflix, Prime Video এবং YouTube এর মতো অ্যাপগুলি প্রি-ডাউনলোড রয়েছে এবং অ্যাপগুলির জন্য ডেডিকেটেড হটকি দেওয়া হয়েছে। Thomson Mini QD LED TV তে ইনবিল্ট Chromecast এবং Apple AirPlay দেওয়া হয়েছে। অন্যদিকে এই স্মার্টটিভিতে গুগল টিভির থাকার দৌলতে ভয়েজ সার্চ ফিচার উপভোগ করা যাবে। স্মার্টটিভিটিতে ডুয়েল ব্যান্ড Wi-Fi এবং Bluetooth 5.0 মতো ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও টিভিতে 3 HDMI পোর্ট (ARC + CEC সাপোর্ট) এবং 2 USB পোর্ট রয়েছে। এই স্মার্টটিভিতে খুব সহজেই গেমপ্যাড, হেডফোন, কিবোর্ড সংযুক্ত করা যাবে। টিভিটিতে গেম খেলার জন্য 120Hz MEMC, VRR ও ALLM এর মতো গেমিং প্রযুক্তি রয়েছে।






