কলকাতারাজ্যের খবর

Heavy Rain Alert: বাংলায় আসছে জাঁকিয়ে বর্ষা, আগামী তিনদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস

এরই মধ্যে মৌসুমি বায়ুর অগ্রগতি এবং সম্ভাব্য ঘূর্ণাবর্ত নিয়ে আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস।

Truth of Bengal: কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে অঝোর ধারায় বৃষ্টি চলছে। আজ মঙ্গলবার সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি নামায় নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা-সহ রাজ্যের বহু জেলায়। এরই মধ্যে মৌসুমি বায়ুর অগ্রগতি এবং সম্ভাব্য ঘূর্ণাবর্ত নিয়ে আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তথ্যানুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা বর্তমানে জয়পুর, আগ্রা, রামপুর, দেরাদুন, সিমলা, পাঠানকোট ও জম্মুর উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা আরও এগিয়ে উত্তর আরব সাগরের বাকি অংশে ঢুকে পড়বে বলেই পূর্বাভাস। একই সঙ্গে রাজস্থানের বাকি অংশ, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা ও দিল্লির আরও কিছু অঞ্চলেও প্রবেশ করবে বর্ষা (Heavy Rain Alert)।

আরও পড়ুনঃ Harmony: শপথ হোক সাম্প্রদায়িকতা নয় সম্প্রীতি

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে, আগামী ২৫ জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ইতিমধ্যেই বাংলাদেশ-সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি, উত্তর-পূর্ব আসামেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই সমস্ত ঘূর্ণাবর্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা ধরে পাকিস্তান থেকে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Heavy Rain Alert)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে মেদিনীপুরে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি ও হাওড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের মানুষকে প্রস্তুত থাকতে হবে আরও বৃষ্টির জন্য। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও প্রবল ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস (Heavy Rain Alert)।

Related Articles