রাজ্যের খবর

Elephant Rescue: রেললাইনে হাতির পাল! চালকের তৎপরতায় বাঁচল প্রাণ

তবে খুব কাছাকাছি এসে যাওয়ার পর চালক বুঝলেন, ট্রেন থামানো ছাড়া উপায় নেই ৷ তখনই ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দিলেন চালক৷

Truth of Bengal: রেললাইনে হাতির পাল। ধেয়ে আসছে ট্রেন৷ অনেকটা দূর থেকেই হস্তী কূলের মিছিল নজরে আসে ট্রেনের চালকের ৷ পরিস্থিতি বেগতিক দেখে ট্রেনের গতি কমাতে শুরু করেন তিনি৷ ভেবেছিলেন ধীরে গেলে রেললাইন পাড় করে ফেলবে হাতির দল৷ তবে খুব কাছাকাছি এসে যাওয়ার পর চালক বুঝলেন, ট্রেন থামানো ছাড়া উপায় নেই ৷ তখনই ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দিলেন চালক৷ প্রাণে বাঁচল একপাল হাতি ৷ চালকের ভূমিকায় খুশি বন দফতর থেকে শুরু করে বন্যপ্রাণী প্রেমী সংগঠনগুলি (Elephant Rescue)।

আরও পড়ুনঃ ২৬ দিনে ‘পাড়ায় সমাধান’-এ ১ কোটিরও বেশি মানুষ! গর্বিত মুখ্যমন্ত্রী মমতা

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা নিয়ে বারবার অভিযোগের আঙুল ওঠে রেল দফতরের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া নাগরাকাটা- চাল সা রেললাইনের মাঝে। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিল ডাউন কবিগুরু এক্সপ্রেস। সেসময় একটি শাবক হাতি রেললাইনের ওপর দিয়ে হেলতে দুলতে চলাফেরা করছিল। পাশেই ছিল আরো একটি বন্য হাতির দল। আর তা দেখে দুর্ঘটনা আটকাতে কবিগুরু এক্সপ্রেসের চালক পি কুমার এবং সহকারী চালক কে মন্ডল আপদকালীন ব্রেক কষে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। নাগরাকাটা- চালসা রেললাইনের ৬৯/০ কিমি এলাকায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে (Elephant Rescue)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

জঙ্গলের মাঝে প্রায় ২৩ মিনিট ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এরপর হাতির রেললাইন থেকে জঙ্গলের ভেতর ঢুকে যেতেই নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যায় কবিগুরু এক্সপ্রেস। এদিকে এই নিয়ে গত কয়েকমাসে বেশ কয়েকবার জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেললাইনের ওপর চলে আসলো হাতি। জলপাইগুড়ি রেলওয়ে ডিভিশন সূত্রে জানানো হয়েছে, নাগরাকাটা রুটে জঙ্গলের মাঝে প্রতিনিয়ত হাতি রেললাইনের উপর দিয়ে পারাপার করে। জঙ্গলের পথে  চালকদের বেঁধে দেওয়া নিয়ন্ত্রিত গতিবেগে ট্রেন চালানোর পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া আছে’। যার জন্য বড়োসড়ো দুঘটনা থেকে প্রানে বাঁচল হাতিরদল খুশি পশুপ্রেমী থেকে স্থানীয়রা (Elephant Rescue)।

 

Related Articles