রাজ্যের খবর

Food Training: খাবারের গুণগত মান বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের প্রশিক্ষণ

150 women linked with mid-day meals in Mathurapur Block receive scientific cooking lessons to enhance nutrition and food quality.

Truth Of Bengal: রায়দিঘি : লোকেশ হালদার: খাবারের গুণগত মান বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হল মথুরাপুর ২ নং‌ ব্লকে। সুস্বাদু খাবার তৈরি, বিজ্ঞানসম্মত উপায়ে সেই খাবার পরিবেশন, খাবারের পুষ্টিমান নির্ণয় সহ আরও একাধিক বিষয় এই প্রশিক্ষণ থেকে শেখানো হবে(Food Training)। ৩ দিনের এই প্রশিক্ষণে ১৫০ জন মহিলা অংশ নিয়েছেন। এই মহিলারা মিড-ডে মিলের রান্নার সঙ্গে যুক্ত।

[আরও পড়ুনঃ Fox Attack: শিয়ালের হানায় আতঙ্ক, ঝালদায় আহত ছয় ]

প্রশিক্ষণ শেষে তাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট নিয়ে তারা ভাল জায়গায় কাজ পেতে পারে।
উৎকর্ষ বাংলার অধীনে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে(Food Training)। প্রশিক্ষণের প্রথম দিনেই উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নং ব্লকের বিডিও নাজির হোসেন, রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

প্রশিক্ষণের দিন তাদের আ্যপ্রণ ও ক্যাপ দেওয়া হয়। এই প্রশিক্ষণের্যপর খাবারের গুণগত মান আরও ভাল হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

Related Articles