Harmanpreet Singh: হরমনপ্রীতের হ্যাটট্রিক, চিনকে বধ করে এশিয়া কাপ হকিতে যাত্রা শুরু ভারতের
সাত মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার আদায় করে নিলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ভারতীয় দল।
Truth of Bengal: চলতি মরসুমের এশিয়া কাপ হকির আসর বসেছে ভারতের রাজগীরে। শুক্রবার আয়োজক দেশ হিসেবে এই টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করল ভারত। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল চিন। ভারতের থেকে অপেক্ষা দুর্বল দল হলেও সেই চিনকে হারাতেই কার্যত গলদঘর্ম ছুটে গেল হরমনপ্রীত বাহিনীর। খেলার ফল ৪-৩ (Harmanpreet Singh)।
কিন্তু ভারত শুরুটা মন্দ করেনি। ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে টিম ইন্ডিয়া। সাত মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার আদায় করে নিলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ভারতীয় দল। তবে এরপরই যেন কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে ভারত। যার সুবাদেই পেনাল্টি কর্নার থেকে চিনকে এগিয়ে দেন ডু শিহাও (Harmanpreet Singh)।
আরও পড়ুনঃ Food Training: খাবারের গুণগত মান বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের প্রশিক্ষণ
গোল খেয়েই সম্বিত ফেরে ভারতের। দ্বিতীয় কোয়ার্টারেই খেলার সমতায় ফেরে ভারত। ম্যাচের ১৮ মিনিটে ভারতের হয়ে গোল করেন যুগরাজ সিং। এর দুই মিনিট পরেই টিম ইন্ডিয়ার ব্যবধান বাড়িয়ে নিজের প্রথম গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত সিং।
ভারতীয় অধিনায়ক নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাচের তৃতীয় কোয়ার্টারে। এবারও পেনাল্টি কর্নার থেকে মেন-ইন-ব্লুজদের হয়ে ব্যবধান বাড়ান দলনেতা হরমনপ্রীত সিং। এদিকে পিছিয়ে পড়লেও লড়াই থেকে কখনও সরে আসেনি চিনা খেলোয়াড়রা। ৩৪ মিনিটে চিনের হয়ে ব্যবধান কমান চেন বেনহাই। এরপর ৪২ মিনিটে আবার গোল করে চিন। এবার তাদের গোলের খাতা খোলেন গাও জিশেং (Harmanpreet Singh)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এরপর চতুর্থ কোয়ার্টারে এসে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত। পিছিয়ে পড়েও শেষবার গোল শোধের মরিয়া চেষ্টা করে চিন। কিন্তু ততক্ষণে ভারত তাঁর রক্ষণভাগ আটোসাঁটো করে ফেলায় সেই জট খুলতে ব্যর্থ হয় তারা।






