রাজ্যের খবর

ইটভাটায় কাজ করার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

আহতদের নাম জহিদুল বিশ্বাস, শুকুর আলী শেখ ও হাফিজুল মন্ডল বাড়ি চাপড়া থানার অন্তর্গত বৃত্তিহুদা এলাকায়।

Truth Of Bengal: ইটভাটায় দেওয়াল ধসে গুরুতর আহত তিন শ্রমিক, উত্তেজনা নদিয়ার চাপড়াতে। ইটভাটার চেম্বারে ধস৷ দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম তিনজন শ্রমিক৷ বুধবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল নদিয়ার চাপড়া থানার পীতাম্বরপুর MRF+ ইটভাটায়। আহতদের নাম জহিদুল বিশ্বাস, শুকুর আলী শেখ ও হাফিজুল মন্ডল বাড়ি চাপড়া থানার অন্তর্গত বৃত্তিহুদা এলাকায়।

গুরুতর আহত হয়েছেন আরও কয়ক জন শ্রমিক৷তাঁদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ইটভাটার মালিকের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব স্থানীয়রা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময়ে ইটভাটার একটি চেম্বারে কাজ করছিলেন ছয়জন।

হঠাৎই প্রবল শব্দে ভেঙে পড়ে পাশের চেম্বারের ১৫ ফুটের উঁচু দেওয়াল৷ দেওয়াল চাপা পড়ে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ওই ইটভাটায় জড়ো হন স্থানীয় বাসিন্দারা৷ ইটভাটার মালিকের বিরুদ্ধে গাফিলতি-সহ একাধিক অভিযোগে তুলেছেন তাঁরা৷ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ঘটনাস্থলে আসে চাপড়া থানার পুলিশ।

Related Articles