রাজ্যের খবর

Flood Devastation: প্রবল বর্ষণে সাঁকরাইলে গ্রামজুড়ে ধান–সবজি নষ্ট, দুশ্চিন্তায় কৃষকরা

Flood Devastation in Sankrail’s agricultural lands due to rising Subarnarekha and Dulung rivers leaves paddy and vegetable crops submerged and farmers anxious.

Truth Of Bengal: টানা কয়েকদিনের প্রবল বর্ষণে সুবর্ণরেখা নদী ও ডুলুং নদীর জলস্তর বেড়ে বিপর্যস্ত হয়ে পড়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আন্ধারী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ চাষের জমি। প্রতিবছরের মতোই এই বছরও ধান ও সব্জি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে(Flood Devastation)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ বছর ইতিমধ্যেই তিনবার জলবন্দি হয়েছে এলাকার কৃষি জমি। এর আগে সব্জি ও ধান চারা নষ্ট হয়েছিল, এবার আবারো ধান রোপণ করা জমিগুলো জলের তলায় চলে গেছে। তবে বৃষ্টি কিছুটা কমতেই ধীরে ধীরে জমি থেকে জল নামা শুরু করেছে। কিন্তু ক্ষতির পরিমাণ এতটাই ব্যাপক যে কৃষকদের দুশ্চিন্তার শেষ নেই।

[আরও পড়ুনঃ Land Empowerment: ঘাটাল মহকুমায় ১০৩ জন ভূমিহীন কৃষকদের পাট্টা প্রদান করা হল]

আন্ধারী গ্রাম পঞ্চায়েতের শাফুয়া শারুলিয়া নিকাশি মৌজাতে ডুলুং নদীর বাঁধঘাট এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবছরই সাঁকরাইল ব্লকের আন্ধারী, বহড়াদাঁড়ি, ভগবানচক, তেঁতুলিয়া, বৈঞ্চা ও বিরডাহি গ্রামের জমি জলের তলায় চলে যায়। জল নামতে সময় লাগে কয়েকদিন, আর সেই সঙ্গে হয় ফসলের বিপুল ক্ষয়ক্ষতি(Flood Devastation)। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত জানিয়েছেন, “চাষের জমির উপর জল জমলে অবশ্যই ক্ষতি হয়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

কৃষি দপ্তর থেকে আমরা কৃষকদের ফসল বিমার আওতায় এনেছি। ক্ষয়ক্ষতি হলে চাষিদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে। বর্তমানে সুবর্ণরেখা ও ডুলুং—দুই নদীরই জলস্তর কমতে শুরু করেছে(Flood Devastation)।” চাষের জমি ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজারো কৃষক পরিবার। এখন তাদের একমাত্র ভরসা প্রশাসনের ক্ষতিপূরণ ও সরকারি সহায়তা।

Related Articles