Land Empowerment: ঘাটাল মহকুমায় ১০৩ জন ভূমিহীন কৃষকদের পাট্টা প্রদান করা হল
Land Empowerment initiative in Ghatal brings justice as CM Mamata virtually distributes pattas to 103 landless families, securing their rights.
Truth Of Bengal: সুমন মন্ডল, ঘাটাল: ভূমিহীনদের পাট্টা বিতরণ ঘাটালে(Land Empowerment)। পূর্ব বর্ধমান জেলা থেকে এই পাট্টা বিতরণ কর্মসূচীর ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল টাউনহল থেকে ঘাটাল মহকুমার ভূমিহীনদের কৃষি-পাট্টা, বাস্তুজমি-পাট্টা, বন-পাট্টা সহ মোট ১৭৭ জনকে পাট্টা বিতরণ করা হয় যৌথ পাট্টা মিলিয়ে। মোট পাট্টা সংখ্যা ১০৩ এরমধ্যে ৯৭ টা পাট্টা সাধারণ পাট্টা বাকী ৬টা বনদপ্তর পাট্টা। যে সমস্ত মানুষের জমি নেই বা খুবই নগণ্য জমি আছে সেই সমস্ত মানুষজনদের হাতে আজ বিভিন্ন জেলার পাশাপাশি ঘাটালেও ভার্চুয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাট্টা তুলে দিলেন।
[আরও পড়ুনঃ Delhi Murder: নৃশংস! জামাইয়ের হাতে পুড়ে মৃত্যু হল শ্বশুরমশাইয়ের, মর্মান্তিক ঘটনা পূর্ব দিল্লির]
উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশীষ হুদাইত, দাসপুরের বিধায়ীকা মমতা ভুঁইয়া, বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা(Land Empowerment)। পাট্টা প্রাপক বিশ্বজিৎ সাঁতরা জানান, “১৪/ ১৫ বছর আগে অনেকবার চেষ্টা করেছিলাম। আবেদন করেও পাট্টা পায়নি। বর্তমান রাজ্য সরকার আসার পর পাট্টা পেয়ে খুব খুশি।
FB POST: https://www.facebook.com/truthofbengal
সহজেই হাতে পাট্টার দলিল পেয়ে পাট্টা প্রাপক জানান নাম ঠিকানা সব ঠিক আছে। বাস্তু বাড়ির জন্য পাট্টা পেয়ে খুশি মুখে বাড়ি ফিরলেন বিশ্বজিৎ(Land Empowerment)। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, “খুব ভালো লাগলো সাধারণ মানুষের হাতে ভূমির অধিকার তুলে দিতে পেরে”।






