রাজ্যের খবর

ডাকাতির আগেই পুলিশের জালে আটক পাঁচ দুষ্কৃতী

Five criminals were caught in the police net before the robbery

The Truth Of Bengal : শিলিগুড়ির চম্পাসারি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ফের একবার বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি চম্পাসারি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। এরপর সেখান ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে প্রধান নগর থানার পুলিশ। ধৃতদের নাম অরুণ বিশ্বকর্মা(২০), ক্রিস লিম্বু(২২), সূরজ ছেত্রী(২৩), মুকেশ বিশ্বকর্মা(২৬), এবং রাজেশ শাহ(৩৫)। ধৃতদের মধ্যে অরুণ নেপালের ঝাপা, রাজেশ জয়গাঁ এবং ক্রিস ও মুকেশ সিকিমের বাসিন্দা ও সূরজ শিলিগুড়ির দার্জিলিং মোড়ের বাসিন্দা।

প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা জিজ্ঞেসাবাদে স্বীকার করেছে যে ডাকাতির ছক কষেছিল তারা। এর পাশাপাশি ধৃতদের কাছ থেকে একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার ধৃত পাঁচজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে  প্রধাননগর থানার পুলিশ।

Related Articles