Firearm Arrest: উদ্ধার ৭.৬৫ মিমি আগ্নেয়াস্ত্র ও দুটি ম্যাগজিন, ইসলামপুরে গ্রেফতার ২
Police in Murshidabad’s Islampur area seized a 7.65 mm pistol and two magazines during a raid; two men were arrested on tip-off on charges under Arms Act.
Truth Of Bengal: মুর্শিদাবাদ, কল্যান বিশ্বাস: মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর থানার পুলিশ পাহাড়পুর ধাগাওয়ালা মোড়ে একটি অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রফতার করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ(Firearm Arrest)। পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের নাম হোকদার শেখ (৪৯) বছর, মৃত আকবর শেখের ছেলে, বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুর থানার গোধিয়া মাঝপাড়া। আর একজনের নাম কাদের শেখ (৬৫) বছর, মৃত নয়ন শেখের ছেলে, বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুর থানার গোধিয়া মাঝপাড়া।
[আরও পড়ুনঃ Mumbai Mystery: মুম্বইতে গিয়ে রহস্য মৃত্যু হয়েছিল চুঁচুড়ার যুবতীর, ফিরল কফিন বন্দী দেহ]
গতকাল রাতে গোপন সুত্রে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ মুর্শিদাবাদের ইসলামপুর থানার পাহাড়পুর ধাগাওয়ালা মোড়ে একটি অভিযান চালায়(Firearm Arrest)। সেখানে দুই জন সন্দেহ ভাজন দুই জনকে আটক করে পুলিশ। তাদের কাছে তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ এমএম আগ্নেয়াস্ত্র ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তারপর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
ইসলামপুর থানা পুলিশ একটি নির্দিষ্ট ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে(Firearm Arrest)। আজকে তাদের আদালতে পাঠায় পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে ইসলামপুর থানার পুলিশ।






