রাজ্যের খবর

পাঁচ বছরের শিশুকন্যাকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার, শোরগোল রায়গঞ্জে

Father tried to commit suicide by killing his daughter due to debt, in Shorgol Raiganj

Truth Of Bengal: দেনার জ্বালায় মেয়েকে খুন করল বাবা। মেয়েটির বয়স ছিল পাঁচ বছর। এই ঘটনায় প্রবল শোরগোলের সৃষ্টি হয়েছে রায়গঞ্জে। ইতিমধ্যেই ওই অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। ধৃত ওই ব্যক্তি দাবি করেছেন যে, তিনি নিজের মেয়েকে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর নিজের একটি দোকান রয়েছে, সেখানে মেয়েকে নিয়ে এসেছিলেন।  তারপর সেখানেই ইলেকট্রিকের তার দিয়ে পেচিয়ে নিজে নিজের শিশুকে খুন করে। এরপর নিজে আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেন, এমনই অভিযোগ উঠে এসেছে। কিন্তু ঠিক ওই সময়ই তিনি পরিবারের হাতে ধরা পড়েন। তড়িঘড়ি শিশুকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  কিন্তু তাতে শেষ রক্ষা হল না, কর্তব্যরত চিকিৎসক ওই পাঁচ বছরের শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

অভিযুক্ত বাবা পুলিশকে জানায়, ব্যবসার জন্য তিনি প্রচুর ঋণে ডুবে গিয়েছেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েকে তিনি সবথেকে বেশি ভালবাসতেন। সেকারণে তিনি সিদ্ধান্ত নেন, মেয়েকে খুন করে তিনি নিজে আত্মঘাতী হবেন।  কিন্তু পরিবারের হাতে ধরা পড়ায় তাঁর সে পরিকল্পনা ভেস্তে যায়।

পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার বলেন, অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেই সবটা স্বীকার করেছেন। পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ না আসলেও ও বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হবে।

Related Articles