Ectopic Pregnancy: রক্তের অভাবে থামতে বসেছিল অস্ত্রোপচার, চিকিৎসকের রক্তদানেই সফল হল অস্ত্রোপচার
জানা যায় গত ১২ তারিখ হঠাৎই গোকসির কুলগরিয়া বাসিন্দা বছর ২৭ এর খয়রুন্নেসা খাতুন এক মহিলা তার পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হন এই সান হসপিটাল।
Truth of Bengal: আবারও এক জটিল চিকিৎসায় বড়সড় সাফল্য সান হসপিটালের। জানা যায় গত ১২ তারিখ হঠাৎই গোকসির কুলগরিয়া বাসিন্দা বছর ২৭ এর খয়রুন্নেসা খাতুন এক মহিলা তার পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হন এই সান হসপিটাল। পরবর্তীকালে ডাক্তাররা পরীক্ষা করার পর জানতে পারেন এই মহিলা একটা একটোপিক প্রেগনেন্সির গুরুতর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। ডাক্তারি ভাষায় এই একটোপিক প্রেগনেন্সি (Ectopic Pregnancy) হলো গর্ভাবস্থার একটি জটিলতা যেখানে ভ্রুন জরায়ুর বাইরে সংযুক্ত থাকে। প্রেগনেন্সি যে জায়গায় হওয়ার কথা সেখান থেকে অন্য জায়গায় হয় এবং সেই জায়গাটি ফেটে যায়। এবং এই ফেটে যাওয়ার কারণে আরো ঝুঁকি সম্পন্ন হয়ে পড়ে চিকিৎসার ক্ষেত্রে তখন প্রয়োজন পড়ে অস্ত্রোপচারের।
[আরও পড়ুনঃ Amarnath Yatra: অমরনাথ যাত্রাপথে ধস, মৃত ১ পুণ্যার্থী; আপাতত বন্ধ অমরনাথ যাত্রা]
সেই মুহূর্তে রোগীর তীব্র রক্তপাত এর ফলে দ্রুত রক্তের প্রয়োজন পড়ে। ডাক্তার অভিক ঘোষ দেখেন তার শরীরে রক্তের পরিমাণ খুবই কম, ডাক্তারবাবুরা জানান অন্তত তিন বোতল রক্তের প্রয়োজন তা না হলে অস্ত্রোপচার সম্ভব হবে না। সান হসপিটালের পক্ষ থেকে এক বোতল রক্তের ব্যবস্থা করা গেলেও আর এক বোতল রক্তের সংকট দেখা দেয় তখনই মানবিকতার নজির রাখলেন সান হসপিটালের এ আর এক ডাক্তার তিনি নিজে এগিয়ে এলেন তার রক্ত দেওয়ার জন্য রোগীকে। এবং তারপরে সেই মহিলার মাইক্রো সার্জারির মাধ্যমে অপারেশন করা হয়।(Ectopic Pregnancy)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
সান হসপিটালের কর্ণধার আলহাজ উদ্দিন জানিয়েছেন, “অনেক সময় এই ধরনের পেসেন্ট র্যাপচার একটপিক প্রেগনেন্সির এই জটিল চিকিৎসা সচরাচর বেসরকারি হসপিটাল গুলিতে করতে চান না। ডাক্তার বাবুরা হাসপাতালে পাঠিয়ে দেওয়ার কথা বলেন, কিন্তু এখানকার ডাক্তারবাবুরা যারা এই জটিল অপারেশনটি করতে রাজি হয়েছিলেন তাদের সাধুবাদ জানাচ্ছি। কারণ এই ধরনের অপারেশনে জীবনহানির ও সম্ভাবনা থাকে। এই মুহূর্তে পেসেন্ট সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন। আজকে তাকে ছেড়ে দেওয়া হবে হসপিটাল থেকে বলে জানিয়েছেন ডাক্তারবাবুরা।” অন্যদিকে মহিলাটির স্বামী আশরাফ আলী সান হসপিটালের প্রত্যেক ডাক্তার বাবুকে ধন্যবাদ জানিয়েছেন এত জটিল চিকিৎসায় তার স্ত্রীকে সুস্থ ভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারছেন তিনি অত্যন্ত খুশি। (Ectopic Pregnancy)





