দেশ

Amarnath Yatra: অমরনাথ যাত্রাপথে ধস, মৃত ১ পুণ্যার্থী; আপাতত বন্ধ অমরনাথ যাত্রা

ধস নামার সময় পাহাড় থেকে ছুটে আসা একটি বড় পাথর গিয়ে লাগে এক পুণ্যার্থীর মাথায়।

Truth of Bengal: অমরনাথ যাত্রাপথে ভারী বৃষ্টিপাতের জেরে ভয়াবহ ধস। এরজেরে মৃত্যু হয়েছে এক পুণ্যার্থীর। সেইসঙ্গে আহত হয়েছেন আরও তিন জন। এই দুর্ঘটনার জেরে বৃহস্পতিবার অস্থায়ীভাবে অমরনাথ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।জম্মুর গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে বুধবার প্রবল বর্ষণের জেরে ধস নামে। ধস নামার সময় পাহাড় থেকে ছুটে আসা একটি বড় পাথর গিয়ে লাগে এক পুণ্যার্থীর মাথায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আরও তিন পুণ্যার্থী ধসে আহত হন। তাঁদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে চিকিৎসা শিবিরে পাঠানো হয়েছে (Amarnath Yatra)।

আরও পড়ুনঃ Bengali Rights: “বাংলা আমাদের ছিল, আছে, থাকবে”—বিজেপিকে কড়া বার্তা মমতার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় পাহাড়ি রাস্তায় কাদা ও জলের স্রোত হু হু করে নামছে। এই জলের তোড়ে পড়ে দুই পুণ্যার্থী ভেসে যাচ্ছিলেন, তাঁদের বাঁচিয়ে তোলেন অন্য পুণ্যার্থীরা। পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে মনে করছে প্রশাসন।এই ঘটনা প্রসঙ্গে বর্ডার রোড অর্গানাইজেশন জানিয়েছে, ধস যেসব জায়গায় ধস নেমেছে, সেখানে দ্রুত পরিষ্কারের কাজ শুরু হয়েছে। যতক্ষণ না রাস্তা পুরোপুরি মেরামত হচ্ছে, যাত্রা বন্ধ রাখা হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রাপথে বাড়ানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা (Amarnath Yatra)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

উল্লেখ্য, অমরনাথ দর্শনের জন্য দু’টি মূল পথ রয়েছে। একটি নুনওয়াল-পহেলগাঁও রুট (দৈর্ঘ্য ৪৮ কিমি)। দ্বিতীয়ত, বালতাল রুট (দৈর্ঘ্য ১৪ কিমি)। বলা বাহুল্য, এই রুটটি অতিমাত্রায় খাড়াই ও ঝুঁকিপূর্ণ। এই দুর্ঘটনাটি বালতাল রুটেই ঘটেছে, যা পুণ্যার্থীদের মধ্যে অধিক জনপ্রিয় হলেও বিপদসংকুল। গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা, চলবে ৯ অগস্ট পর্যন্ত। এখনও পর্যন্ত প্রায় দুই লক্ষ পুণ্যার্থী গুহামন্দিরে দর্শন করেছেন। তবে সাময়িকভাবে যাত্রা বন্ধ থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে পরবর্তী পর্যায়ের যাত্রীদের মধ্যে। পাহাড়ি অঞ্চলে চলমান ভারী বৃষ্টি, ধস এবং পাথর গড়িয়ে পড়ার মতো দুর্ঘটনায় অমরনাথ যাত্রা কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, তার প্রমাণ মিলেছে এই ঘটনার মাধ্যমে। প্রশাসনের তরফে আবেদন করা হয়েছে, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত নতুন করে কেউ যাত্রা শুরু করবেন না। পুণ্যার্থীদের নিরাপত্তাকেই আপাতত সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে (Amarnath Yatra)।

Related Articles