রাজ্যের খবর

DYFI Marks Raksha Bandhan: রঘুনাথগঞ্জে DYFI-এর অভিনব রাখি বন্ধন, নারী নির্যাতনের প্রতিবাদে পথে নামল কর্মীরা

DYFI-এর কর্মী ও সমর্থকেরা পথ চলতি মানুষের হাতে পরিয়ে দিলেন হাতে তৈরি ‘বিচার চাই’ লেখা রাখি।

Truth of Bengal: শনিবার সকালে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত দাদা ঠাকুর মোড়ে নজিরবিহীনভাবে পালিত হল রাখি বন্ধন উৎসব। তবে এ উৎসব ছিল প্রতিবাদের রঙে রাঙানো। DYFI-এর কর্মী ও সমর্থকেরা পথ চলতি মানুষের হাতে পরিয়ে দিলেন হাতে তৈরি ‘বিচার চাই’ লেখা রাখি। এর মধ্য দিয়ে তাঁরা আরজি কর কান্ডসহ রাজ্যের একাধিক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানান (DYFI Marks Raksha Bandhan)।

আরও পড়ুন: Train Accident: ঝাড়খণ্ডে মুখোমুখি সংঘর্ষ দুই মালগাড়ির, লাইনচ্যুত ২০টি কামরা

DYFI-র কর্মীদের অভিযোগ, আরজি কর কান্ডের এক বছর কেটে গেলেও দোষীরা এখনও অধরা, ন্যায়বিচার পাননি অভয়া। শুধু তাই নয়, রাজ্যে প্রতিদিনই ঘটে চলেছে নারী নির্যাতনের একের পর এক ঘটনা, অথচ অধিকাংশ ক্ষেত্রেই নির্যাতিতারা পাচ্ছেন না উপযুক্ত বিচার (DYFI Marks Raksha Bandhan)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

DYFI-এর দাবি, এই রাখি বন্ধন অনুষ্ঠান ছিল সাধারণ মানুষকে সেই সমস্ত ঘটনাগুলি আবার মনে করিয়ে দেওয়ার এবং প্রতিবাদের বার্তা পৌঁছে দেওয়ার এক মাধ্যম। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা অভয়ার পাশে আছি, সমস্ত অভয়দের পাশে আছি, আন্দোলনে আছি এবং থাকব। রাজ্যের প্রতিটি নির্যাতিতা যেন ন্যায়বিচার পান, সেই লক্ষ্যেই আমাদের এই কর্মসূচি।”

Related Articles