শিলিগুড়ির চম্পাসারি এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
Devastating fire breaks out in Champasari area of Siliguri, two fire engines at the scene
Truth Of Bengal: বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারি এলাকাতে বিধ্বংসী আগুন। বিধ্বংসী আগুনে পুড়ে যায় ডেকোরেটরের গুদাম। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে স্থানীয়রা প্রথমে ওই ডেকোরেটরের গুদাম থেকে আগুনের ধোঁয়া দেখতে পায়।
এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় দমকলকে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় গোটা গুদামটাকে। এরপর আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। যদিও আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।
এরপর দমকল কর্মীদের প্রায় আধঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগল তা এখনো পর্যন্ত জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকলের কর্মীরা। অপরদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওই ডেকোরেটরের সূত্র মারফত জানা গিয়েছে।






