Deocha Pachami: দেউচা পাচামিতে বিনিয়োগের জোয়ার! ৩৫ হাজার কোটি টাকার আশায় নবান্ন
কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ৬টি সংস্থা আগ্রহপত্র জমা দিয়েছে রাজ্য সরকারকে
জয় চক্রবর্তী: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন দেউচা পাচামি সম্পূর্ণরূপে চালু হয়ে গেলে আগামী সময় কয়লা পেতে যেমন অসুবিধে হবে না তেমনি বিদ্যুতের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে না। বীরভূম জেলার ২,৪০০ একর জমিতে কয়লা উত্তোলনের সম্ভাবনা তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম একটি মাইন ডেভেলপার নিযুক্ত করতে চলেছে। কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ৬টি সংস্থা আগ্রহপত্র জমা দিয়েছে রাজ্য সরকারকে (Deocha Pachami)।
আরও পড়ুন: Flood health: জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মীরা পৌঁছে দিচ্ছেন পরিষেবা
আগে সিপিআইএম তাদের ফেসবুক পোস্টে দেউচা পাচামিকে নিয়ে বিতর্কিত পোস্ট করে। কিন্তু কয়লা উত্তোলনের ক্ষেত্রে ইতিমধ্যেই সঠিক স্বনামধন্য সংস্থা আগ্রহ প্রকাশ করে রাজ্য সরকারকে তাদের কথা জানিয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম সূত্রে খবর, ৩৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ আসতে পারে। খনি থেকে কয়লা উত্তোলনের জন্য আগ্রহপত্র নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহপত্র জমার পরবর্তী ধাপে মূল্যায়ন প্রক্রিয়া চলছে (Deocha Pachami)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
যেসব সংস্থা আগ্রহ দেখিয়েছে:
১. জেএসএম মাইনিং প্রাইভেট লিমিটেড
২. হিন্ডালকো কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড
৩. মিনোভা ইনোভেটিভ টেকনোলজিস প্রাইভেট লিমিটেড
৪. মিনেশন লিমিটেড
৫. মাহেশ্বরী মাইনিং প্রাইভেট লিমিটেড
৬. পোলাভরম কয়লা উত্তোলন সংস্থা






