রাজ্যের খবর

Flood health: জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মীরা পৌঁছে দিচ্ছেন পরিষেবা

Flood health mission underway in Ghatal as health workers brave inundated roads, delivering medicines, maternal care and cooked meals to stranded residents amid rising water.

Truth Of Bengal: সুমন মন্ডল, ঘাটাল: বন্যার জলে ডুবে ঘাটাল। ধীর গতিতে জল কমছে সেখানে। চন্দ্রকোনা ও শিলাবতীতে জলস্তর কমলেও, ঘাটালে জলের তলায় একাধিক রাস্তা(Flood health)। এলাকাজুড়ে চলছে প্রশাসনিক নজরদারি। বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসনিক অধিকারিকরা। কবে জলযন্ত্রনা থেকে মুক্তি পাবে ঘাটালবাসী, সেই প্রশ্নের উত্তর খুঁজছে সকলে।

[আরও পড়ুনঃ Marriage fraud: বিয়ের প্রতিশ্রুতি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার বিএসএফ কনস্টেবল]

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল। ধীরে ধীরে জলের স্তর অনেকটা কমলেও এখনও পর্যন্ত বিভিন্ন রাস্তাগুলি রয়েছে জলের তলায়(Flood health)। তবে বন্যা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে প্লাবিত এলাকায় বন্যা দুর্গতদের স্বাস্থ্য সংক্রান্ত নজরদারি ও প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দিচ্ছে প্রশাসনিক আধিকারিকরা। জলবন্দি এলাকায় গর্ভবতী মহিলাদের জরুরি প্রয়োজনে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো সহ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরিষেবা দিয়ে চলেছে ঘাটালের নিচুস্তরের স্বাস্থ্য কর্মীরা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

সিএইচও, আশা কর্মীরা ডিঙি নৌকা আবার কোথাও গলা পর্যন্ত জল পেরিয়ে জলমগ্ন গ্রামে গিয়ে বাসিন্দাদের বন্যায় স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন(Flood health)। প্রয়োজনীয় ঔষধ বিলি সহ আশাকর্মীদের মাধ্যমে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের খোঁজ রাখছে।বন্যার মাঝে ঘাটালে বিভিন্ন প্লাবিত এলাকায় স্বাস্থ্য দফতরের  নিচুস্তরের স্বাস্থ্য কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্তদের বিভিন্ন পরিষেবা দিয়ে চলেছেন।