Cylinder Fire: গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন! সাগরদীঘিতে অগ্নিদগ্ধ ১০ জন
A gas cylinder explosion during a house fire in Belsonda, Sagar Dighi, injured 10 individuals. Local authorities and fire services responded promptly to the incident.
Truth Of Bengal: মঙ্গলবার সন্ধ্যায় সাগরদীঘির বেলসন্ডা এলাকায় একটি বাড়িতে আগুন ধরে যায়। নিমেষের মধ্যে আগুনের ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকার শুনে পার্শ্ববর্তীরা ছুটে আসে আগুন নেভানোর জন্য(Cylinder Fire)। সেই সময় হঠাৎ বাড়ির মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়। ঘটনায় অগ্নিদগ্ধ হয় প্রায় ১০ জন বলে জানাযায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সাগরদীঘির বিডিও সঞ্জয় সিকদার ও সাগরদীঘি থানার ওসি অভিজিৎ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনার খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। এবং এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় সাগরদীগি অঞ্চল সভাপতি রাজা সেখ।
[আরও পড়ুনঃ Darshana Banik: বিতর্ক এড়ালেন টলিউডের অভিনেত্রী দর্শনা বণিক]
সাগরদীগি অঞ্চল সভাপতি রাজা সেখ জানান, গতকাল সন্ধ্যার সময় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে(Cylinder Fire)। পরিবারের লোকজন চিৎকার শুনে আশেপাশের নিজেদের পরিবারের আত্মীয়-স্বজন সব ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে শুরু করে। সেই সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যায়। এই ঘটনায় পরিবারের দুজন চন্ডী দাস ও নিতাই দাস সহ দশজন জখম হয়।
FB POST:https://www.facebook.com/truthofbengal
স্থানীয় বাসিন্দা তাদের সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে একজনের অবস্থায় গুরুত্বর থাকায় চিকিৎসক তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের স্থানান্তরিত করে(Cylinder Fire)। বাকি নয় জন বর্তমানে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।






