Darshana Banik: বিতর্ক এড়ালেন টলিউডের অভিনেত্রী দর্শনা বণিক
Darshana Banik addresses the Bengal Files controversy, stating that actors should not be blamed for their roles.
Truth Of Bengal: বীরভূম, পার্থ দাস: এবার বেঙ্গল ফাইল নিয়ে বিতর্ক কেন হবে বুঝতেই পারছি না? এক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের দোষ কোথায়(Darshana Banik)? সিউড়িতে একটি বেসরকারি কোম্পানির প্রচারে এসে প্রতিক্রিয়া দিলেন টলিউড অভিনেতা দর্শনা বনিক। এদিন তিনি সিউড়িতে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, ” আমি বুঝতে পারছি না কেন বিতর্কের জায়গা আছে। অভিনেতদের কেন অভিনয় করেছে বলে জাস্টিফিকেশান দিতে হবে?”
[আরও পড়ুনঃ Sunil Gavaskar: “একেবারেই চমকে যাইনি” গিলকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্তকে সমর্থন সানির]
১৯৪৬ সালের একটা ঘটনাকে নিয়ে সিনেমা যা ট্রেলার দেখে বুঝলাম। অভিনেতারা পার্ট পেয়েছে করেছে(Darshana Banik)।” সৌরভ দাসের ওই সিনেমায় অভিনয় প্রসঙ্গে বলেন, ” খুবই পজিটিভলি দেখছি। এটা এর প্রথম হিন্দি ছবিতে ব্রেক থ্রু। যতটা সম্ভব চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছে।”
FB POST: https://www.facebook.com/truthofbengal
তিনি বাংলার সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা সিনেমা চালানো নিয়ে বলেন, ” এটা খুব ভালো ও পজেটিভ বিষয়। সাউথ ইন্ডিয়ায় যেমন সিনামে সাপোর্ট করা হয়(Darshana Banik)।তেমন বাংলা সিনেমাকেও সেই ভাবে সাপোর্ট করা হোক। খুবই ভালো উদ্যোগ।”






