72 kg ganja: ৭২ কেজি গাঁজা উদ্ধার, নবগ্রাম থানার পুলিশের জালে বিহারের দুই পাচারকারী
72 kg ganja seized by police in a late-night raid at Nabagram Toll Plaza—two suspects from Bihar arrested; investigation underway.
Truth Of Bengal: বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল নবগ্রাম থানার পুলিশ(72 kg ganja)। গতকাল রাত নবগ্রাম টোল প্লাজার কাছে একটি লরি আটক করে পুলিশ। লরিটিতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে প্রায় ৭২ কেজি গাঁজা উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিহারের ভোজপুর জেলার দুই বাসিন্দাকে।
[আরও পড়ুনঃ Shreyas Iyer: শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ দীনেশ কার্তিক, নির্বাচকদের বিরুদ্ধে তোপ দাগলেন]
পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের নাম অজিত কুমার তেওয়ারি (৩৫) এবং ভারত সিং (৪৭)(72 kg ganja)। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতদের বাড়ি বিহারের ভোজপুর। এত পরিমান গাঁজা কোথায় থেকে নিয়ে কোথায় পাচার করা হচ্ছিল এবং এর সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এই ঘটনায় নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। শুক্রবার ধৃতদের নবগ্রাম থানার পুলিশ প্রধান আদালতে পেশ করে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে।



