রাজ্যের খবর

Kaliganj Case: কালীগঞ্জে নাবালিকা মৃত্যুর ঘটনায় গ্রেফতার বেড়ে ৯

শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে গ্ৰেফতার করা হয়েছে বিমল শেখ ও জামির সহ চারজনকে ।

Truth of Bengal: কালীগঞ্জের মোলান্দি গ্রামে বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর ঘটনায় ফের চার অভিযুক্তকে গ্ৰেফতার করল পুলিশ। শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে গ্ৰেফতার করা হয়েছে বিমল শেখ ও জামির সহ চারজনকে । ধৃতদের নাম ঘটনার এফআইআরে উল্লেখ ছিল বলে পুলিশ সূত্রে খবর (Kaliganj Case)।

আরও পড়ুনঃ WB Weather: দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত, নিম্নচাপের জেরে বাড়বে বৃষ্টিপাত

প্রসঙ্গত, গত ২৩ জুন (সোমবার) কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের পরই উত্তপ্ত হয়ে ওঠে কালীগঞ্জ। সেদিন দুপুর নাগাদ মোলান্দি গ্রামে আচমকা বোমা বিস্ফোরণে প্রাণ হারায় মাত্র ১৩ বছর বয়সের এক নাবালিকা। ঘটনাটি জানাজানি হতেই রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে এই মর্মান্তিক ঘটনার প্রতি দুঃখপ্রকাশ করেন। পুলিশকে দোষীদের দ্রুত শনাক্ত করে কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দেন (Kaliganj Case)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

মুখ্যমন্ত্রীর এই নির্দেশের আগেই, পুলিশ তদন্তে নেমে ঘটনায় জড়িত সন্দেহে প্রথম দফায় চারজনকে গ্রেফতার করে। এরপর একে একে আরও কয়েকজন ধরা পড়ে। শুক্রবার রাতে বিমল ও জামিরের গ্রেফতারের মাধ্যমে ধৃতের সংখ্যা আরও বাড়ল (Kaliganj Case)।

Related Articles