৪৯ বছর ধরে চৌধুরী পরিবারে দুই সখীর সঙ্গে পুজিত হয়ে আসছে ধনদেবী
For 49 years, Dhan Devi has been worshiped with two Sakhis in the Chowdhury family

Truth Of Bengal: লক্ষ্মী প্রতিমার মণ্ডপে ধনদেবীর দু’পাশে রয়েছে তাঁর দুই সখীও। পূর্ব বর্ধমানে চৌধুরী বাজারের চৌধুরী পরিবারে মণ্ডপে এমনই জায়গা করে নিয়েছে তিন দেবী। এ পরিবারের সদস্য সংখ্যা প্রায় দেড়শো জন, তার মধ্যে অনেকেই থাকেন বিদেশেও। চৌধুরী পরিবারের ৪৯ বছরের লক্ষ্মীপুজো। বর্ধমান শহরের মধ্যে এই পরিবারের পুজো অন্যতম। এই কোজাগরী লক্ষ্মীপূজো অর্থাৎ রাত জেগে মায়ের আরাধনা করা।
ধনসম্পদদের দেবী লক্ষী মায়ের আরাধনায় সুখ সমৃদ্ধির বৃদ্ধি পায় বাড়িতে। তাই সকল গৃহস্থের বাড়িতে ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা চলে। এই চৌধুরী পরিবারের প্রায় ১০০ পরিবারের সদস্য রয়েছেন সকলে এই দিনটিতে একত্রিত হন। দেশ-বিদেশ থেকে পরিবারের সকল সদস্যের আগমন ঘটে এই লক্ষ্মী পূজার দিনটিতে যেমন সিঙ্গাপুর অস্ট্রেলিয়া সহ আরো অনেক জায়গা থেকে পরিবারের সদস্যরা আসেন। এই পুজোর দিনটিতে এবং চারদিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি, ভোগ খাওয়ানোর আয়োজন করা হয় এই চৌধুরী পরিবারে।
শারদ উৎসবের পর এই লক্ষ্মীপুজোকে ঘিরে চৌধুরী পরিবারের সকল সদস্যের মধ্যে থাকে অনেক আবেগ উদ্দীপনা। সবথেকে বড় আকর্ষণ এই চৌধুরী পরিবারের লক্ষ্মী পুজোয় তা হল মা লক্ষ্মী প্রতিমার সঙ্গে তার পাশে থাকেন তাঁর দুই সখীও, তাঁরাও পুজিত হন এই মণ্ডপে। এবারে লক্ষ্মীপুজো দুদিন বুধ ও বৃহস্পতিবার, তাই দুদিন ধরেই আপামর বাঙালি মেতে উঠেছে ধনদেবী মা লক্ষ্মীর আরাধনায়।






