রাজ্যের খবর

তারালি সীমান্তে অভিযান: তিন শিশু ও চার নারীসহ ১০ বাংলাদেশি গ্রেফতার

Truth Of Bengal:  বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলাকালীন তারালি সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী জওয়ানরা স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তে অভিযান চালিয়ে তিন শিশু ও চার নারীসহ মোট ১০ জন বাংলাদেশিকে আটক করে।

আরও পড়ুনঃ Russian Oil Import: নিষেধাজ্ঞা এড়াতে বিকল্প পথ! ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) কী কৌশলে কিনছে রুশ তেল?

জিজ্ঞাসাবাদে তাদের নিকট কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এর পরে তাদের স্বরূপনগর থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়, যারা পরবর্তী আইনী পদক্ষেপ নেয়। ধৃতদের মধ্যে সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দারা থাকেন, যারা দীর্ঘদিন ধরে কলকাতার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন।

চিত্রঃ নিজস্ব

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের আজ ৩১ অক্টোবর বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিএসএফ এবং স্থানীয় পুলিশের যৌথ সতর্কতা অব্যাহত রয়েছে। এই ধরণের অভিযান স্থানীয় প্রশাসনের জন্য একটি বার্তা হিসেবেও কাজ করছে, যাতে সীমান্ত পারাপারে নিয়মিত নজরদারি চালানো যায়।

Related Articles