রাজ্যের খবর

মন্দির নগরীতে মেলা ঘিরে উৎসাহ! সেজে উঠেছে অপরূপ শিল্পকর্মে

bishnupur mela preparation going on in full swing

Truth Of Bengal: এসে গিয়েছে বিষ্ণুপুর মেলা। যে শহরকে মানুষ মন্দির শহর নামে চেনে। আগামী ২৩ ডিসেম্বর বিষ্ণুপুর হাই স্কুল প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হতে চলেছে বিষ্ণুপুর মেলা। তার আগে বিষ্ণুপুর হাই স্কুলের দেওয়ালে বাঁকুড়া জেলার ঐতিহ্যের ছোঁয়া। দূর থেকে দেখলে আপনি ভাবতেই পারবেন না যে সেটি কোনও স্কুলের দেওয়াল। মনে হবে বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরি শাড়ি মেলে দেওয়া হয়েছে। কোথাওবা রয়েছে আবোল তাবোল-এর বিভিন্ন চরিত্রের ছবি।

পাশাপাশি আপনার মন কাড়বে একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী তথা বাঁকুড়ার গর্ব যামিনী রায়ের শিল্পকলা। মেলার আগে রাত দিন এক করে শিল্পীরা তুলির টানে হাই স্কুলের দেওয়ালগুলিতে এই ধরনের শিল্পকলায় ভরিয়ে তুলতে ব্যস্ত। প্রশাসনিক আধিকারিকরা মনে করছেন, বিষ্ণুপুর মেলার বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি এই শিল্পকলাও মেলায় আগত দর্শনার্থী ও পর্যটকদের মন জয় করবে। মহকুমা শাসক ও বিষ্ণুপুর থানা আইসি দাঁড়িয়ে থেকে এই শিল্পকর্মের তত্ত্বাবধান করেন।

নানা দিক থেকে ঐতিহ্যের শহর বিষ্ণুপুর। আজও বয়ে নিয়ে চলেছে কয়েক শতাব্দী প্রচীন ইতিহাস। সেই শহরে হতে চলা মেলা ঘিরে এখন থেকেই আগ্রহ তুঙ্গে। স্থানীয়দের উৎসাহ যেমন থাকে, তেমনই মন্দির শহরে ঘুরতে আসা মানুষজনের কাছেও এই মেলার গুরুত্ব অন্যরকম। মেলার দেওয়াল অঙ্কনে ফুটিয়ে তোলা হচ্ছে স্থানীয় ঐতিহ্য।

Related Articles