কলকাতা

Recruitment Policy: রাজ্যের স্বস্তি! নতুন নিয়োগ বিধিকে মান্যতা হাইকোর্টের

The Calcutta High Court has approved the West Bengal government's new recruitment policy

Truth Of Bengal: এসএসসি-র নিয়োগ বিজ্ঞপ্তি মামলায় নয়া মোড় (Recruitment Policy)। এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে মান্যতা পেল নতুন নিয়োগ বিধি। পশ্চিমবঙ্গ সকরকারের অতিরিক্ত ১০ নম্বরের আর্জি মেনে নিল কলকাতা আদালত। পরীক্ষায় বয়স ছাড় দেওয়ার আবেদনেও মান্যতা দেওয়া হয়েছে (Recruitment Policy)।

এদিন মামলাকারীদের সমস্ত আর্জি খারিজ করে দিয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ করে দেয়। অতএব এটা পরিস্কার যে, নতুন নিয়োগ বিধি ছিল মেনেই পরীক্ষা নিতে হবে। এই বিষয়ে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য তার সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে বেস্ট ক্যান্ডিডেটকে তুলবে। আনটেন্ডেটদের জন্য ১০ বছরের অভিজ্ঞতায় অতিরিক্ত নম্বর রয়েছে। যেগুলো নতুনরা পাবেন না। এবারে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে মেরিটে আসতে হবে। ”

Related Articles