বেলডাঙার শুরুলিয়ায় ৮টি সকেট বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড
Truth Of Bengal: আবারও বোমাতঙ্ক! এবার বেলডাঙা থানার শুরুলিয়া গেটপাড়া। জমির পাশে আলের ধারে পড়ে থাকা আটটি সকেট বোমাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: জয়-মাহির সম্পর্ক নিয়ে সোশাল মিডিয়ার বিভ্রান্তি, মাহির বক্তব্যে মিলল স্পষ্ট বার্তা

স্থানীয় সুত্রে জানা যায়, আজকে প্রথমে বাচ্চারা বাড়ির সামনে জমিতে খেলা করছিল। সেই সময় বোমাগুলি দেখতে পায়। শিশুরা সেগুলিকে দেখে বাড়ি লোকজনকে খবর দেয়। বোমাগুলি দেখেই আতঙ্কে শিউরে ওঠেন বাড়ির লোকজন। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বোমাগুলি তাদের হেফাজতে নিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে। এরপর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াডের দল এসে বোমাগুলি পরীক্ষা করে এবং সেগুলিকে নিরাপদে নিষ্ক্রিয় করে। স্থানীয়রা অনুমান করছেন, দুষ্কৃতীরাই কোনও কারণে ওই বোমাগুলি সেখানে মজুত করেছিল।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
পুলিশ সূত্রে জানা যায়, আজকে বেলডাঙা থানার শুরুলিয়া গেটপাড়া জমির পাশে আলের ধারে বোম পরে থাকতে দেখে স্থানীয় শিশুরা। এরপর পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে। বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। সেখানে আটটি বোমা উদ্ধার হয়। বোম গুলো নিস্ক্রিয় করা হয়। তবে কারা বা কেন এই বোমাগুলি রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।






