রাজ্যের খবর

Bankura: বাড়ির সামনে খড় নামানো ঘিরে উত্তেজনা, আক্রান্ত গৃহবধূ

সেই ঘটনার জেরে এক গৃহবধূকে রাস্তায় ফেলে বেত দিয়ে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাবু মাঝির বিরুদ্ধে।

Truth of Bengal: বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত নিত্যানন্দপুর গ্রামে দীর্ঘদিনের প্রতিবেশী বিরোধ চরমে উঠল শনিবার, ১২ আগস্ট। পুরনো শত্রুতার জের টেনে বাড়ির সামনে খড় নামানোকে কেন্দ্র করে শুরু হয় বচসা। সেই ঘটনার জেরে এক গৃহবধূকে রাস্তায় ফেলে বেত দিয়ে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাবু মাঝির বিরুদ্ধে।(Bankura)

স্থানীয় সূত্রে জানা গেছে, নিত্যানন্দপুর গ্রামের নেপাল মন্ডল ও তাঁর প্রতিবেশী বাবু মাঝির মধ্যে বাড়ির নিকাশি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। এমনকি সেই বিবাদ নিয়ে বিষ্ণুপুর মহকুমা আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে। এরই মধ্যে ১২ আগস্ট, এক ব্যক্তি নেপাল মন্ডলের বাড়ির সামনে ইঞ্জিন ভ্যানে করে খড় নামাচ্ছিলেন। তখনই নেপাল মন্ডলের স্ত্রী উন্নতি মন্ডল বিষয়টি নিয়ে আপত্তি জানান। অভিযোগ, খড় নামানো নিয়ে প্রতিবাদ করায় বাবু মাঝি ঘটনাস্থলে এসে উন্নতি মন্ডলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।(Bankura)

[আরও পড়ুনঃ Independence Day: স্বাধীনতার ৭৯ বছর, কাশী নগরীতে ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দিলেন তরুণ গবেষক]

বচসা চরমে উঠতেই বাবু মাঝি রাগের মাথায় উন্নতি মন্ডলকে রাস্তায় ফেলে বেত দিয়ে এলোপাথাড়ি মারধর করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, মামলা তুলে না নিলে উন্নতি মন্ডল ও তাঁর স্বামীকে খুন করার হুমকি দেন বলেও দাবি করেছেন আক্রান্ত পরিবার।(Bankura)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

গুরুতর আহত অবস্থায় উন্নতি মন্ডলকে তড়িঘড়ি সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর হাত ও মুখে আঘাত লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পুরো ঘটনায় সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেছে মন্ডল পরিবার।

এদিকে অভিযুক্ত বাবু মাঝির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন উন্নতি মন্ডল ও তাঁর পরিবার। গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার পর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles