Fake Secretary: ভাইয়ের কীর্তিতে তোলপাড়! মুখ্যমন্ত্রীর PA সেজে বোনের বিয়ের কার্ড ছাপালেন যুবক
এলাকার এসপি রাকেশ কুমার সিং কার্ডটি দেখে সন্দেহ করেন। তদন্ত শুরু করলে জানা যায়, এই নামে বাস্তব কোনো সরকারি কর্মকর্তা নেই।
Truth of Bengal: মধ্যপ্রদেশের দামোহ থেকে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সম্প্রতি এক যুবক নিজের বোনের বিয়ের কার্ডে এমন কিছু লিখে বিতরণ করেন, যা এলাকায় তোলপাড় সৃষ্টি করে। শেষ পর্যন্ত ওই যুবককে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। জানা গেছে, দামোহের সিভিল ওয়ার্ড নম্বর ৩-এর বাসিন্দা আকাশ দুবে নামের যুবক তাঁর বোনের বিয়ের কার্ডে নিজের নামের আগে ‘মাননীয় মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশ শাসন’-এর ব্যক্তিগত সচিব পদ উল্লেখ করেছিলেন। এই কার্ড শহরে বিতরণ হওয়ার পর এলাকার পুলিশকেও আমন্ত্রণ জানান আকাশ।
আরও পড়ুনঃ Bankura: বাড়ির সামনে খড় নামানো ঘিরে উত্তেজনা, আক্রান্ত গৃহবধূ
এলাকার এসপি রাকেশ কুমার সিং কার্ডটি দেখে সন্দেহ করেন। তদন্ত শুরু করলে জানা যায়, এই নামে বাস্তব কোনো সরকারি কর্মকর্তা নেই। এরপর দামোহের এসপি নিজে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে কতোয়ালি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ তদন্তে জানতে পারে, আকাশ দীর্ঘদিন ধরে নিজেকে এই পদে বসিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
তদন্তের পর আকাশকে জালিয়াতি ও অন্যান্য ধারায় মামলা দায়ের করে হেফাজতে নেওয়া হয়। এসপি রাকেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে বলেন, “এ ধরনের কাজ অপরাধের পর্যায়ে পড়ে। তাই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এ বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে।” আকাশ দুবে স্থানীয়ভাবে সরকারি পদে নিজের কৃত্রিম পরিচয় ব্যবহার করে বিভিন্ন কর্মকর্তাকে বিভ্রান্ত করার অভিযোগে অভিযুক্ত। এই ঘটনার পর দামোহে ব্যাপক আলোচনা ও সতর্কতা দেখা দিয়েছে।






