আরজি করে অতীন, এসএসকেএমে অরূপ, রোগী কল্যাণ সমিতির মাথায় কারা দেখে নিন
Atin is a petitioner, Arup is a SSKM member, look who is at the head of the Patient Welfare Association

Truth Of Bengal: আরজিকরের ঘটনার পর মেডিক্যাল কলেজের খোলনলচে বদলে দেওয়ার পথে হাঁটে রাজ্য সরকার। মূলতঃ হাসপাতাল ও মেডিক্যাল কলেজের পরিচালব্যবস্থা ঢেলে সাজানো হয়। স্বচ্ছতাও প্রশাসনিক দক্ষতা বাড়াতে নজর দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে আরজিকরের রোগী কল্যাণ সমিতি পুনর্গঠন করা হয়। এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানদের নাম ঘোষণা করল।
১.কলকাতার এসএসকেএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন অরূপ বিশ্বাস
২. নীলরতন কলেজ মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুপ্তি পাণ্ডে
৩.আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন অতিন ঘোষ
৪. কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন শশী পাঁজা
৫. কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জাভেদ খান
৬.সাগরদত্ত মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযু্ক্ত হলেন মদন মিত্র
৭.উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন গৌতম দেব
৮.কল্যাণী জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মহুয়া মৈত্র
দেখে নিন রাজ্যের নানা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানদের পূর্ণাঙ্গ তালিকা
আরজি করে অতীন, এসএসকেএমে অরূপ, রোগী কল্যাণ সমিতির মাথায় কারা দেখে নিন pic.twitter.com/jB3xszg8uM
— TOB DIGITAL (@DigitalTob) December 2, 2024






