
The Truth of Bengal: নকশালবাড়ির সাতভাইয়া এশিয়ান হাইওয়েতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে সাতভাইয়া এশিয়ান হাইওয়েতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় কোন এক গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।
তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি।যদিও নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ আশা করছে, ময়নাতদন্তের ফলাফল থেকে ওই ব্যক্তির পরিচয় জানা যাবে এবং ঘটনার রহস্যও উন্মোচিত হবে।






